এখন সময়:সকাল ৭:১০- আজ: রবিবার-২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:সকাল ৭:১০- আজ: রবিবার
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

ছড়া (মার্চ ২০২৪)

মোড়লপনাকে ঘৃণা

অরুণ শীল

 

পুরস্কার নিয়ে কত তেলবাজি এবং মোড়লপনা

যে মানে মানুক আমরা কাউকে মোড়ল মানবো না

কারা ভালো লেখে, কার কী কী বই আমরাও কিছু জানি

ভালো কোনোকিছু না লিখে কারা পেয়ে যায় সম্মানি

পুরস্কার আর সম্মাননা কারা চায় নিতে কিনে

তাদের পক্ষে ওকালতি কারা করছে রাত ও দিনে

ত্রিশ বছর ধরে লিখেছে, যায় না কিছুই পড়া

সেই গল্প ভূত রাজারানি গতানুগতিক ছড়া

কাদের থেকে টাকা-কড়ি নিয়ে দিচ্ছে পুরস্কার

তোষামোদ আর গোষ্ঠীপনায় সাহিত্য ছারখার

কেউ নিজকে মোড়ল ভাবুক, আমরা তা মানছি না

জ্ঞানী ও গুণীরা মোড়ালপনাকে করছে নিন্দে ঘৃণা

কিছু ভালো যারা লিখতে জানে তারা পায় ভালোবাসা

মোড়লের কাছে তারা করে না কোনো কিছু প্রত্যাশা

‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’, হচ্ছে কী নোংরামি!

তার খেসারত দিচ্ছি জানো? তুমি এবং আমি।

 

 

 

মুজিব বাঙালির ফুল

জাহাঙ্গীর চৌধুরী

 

মুজিব হলো বাঙালির ফুল

সুগন্ধি এক গোলাপ।

মুজিব হচ্ছে বিশ্বজুড়ে

সবার মুখের সংলাপ।

মুজিব মানে বাংলাদেশের

স্বাধীনতার নিশ্বাস।

মুজিব মানে বাংলাদেশের

আমজনতার বিশ্বাস।

মুজিব মানে পঞ্চ নদীর

দিবানিশি কলকল।

মুজিব মানে বাঙালিদের

গর্জে ওঠার বাকবল।

মুজিব মানে বাংলাদেশের

স্বাধীনতার কৃষাণ।

মুজিব মানে বাংলাদেশের

লাল-সবুজের নিশান।

মুজিব মানে টুঙ্গিপাড়ায়

নিদ্রায় থাকা গৌরব।

মুজিব মানে ঝরা ফুলের

ঘ্রাণ বিলানো সৌরভ।

 

 

 

 

স্বাধীনতা মানে

সুশান্ত কুমার দে

 

স্বাধীনতা মানে হাসি কান্নার গানে

একাত্তরে বিধ্বস্ত বাংলার প্রাণে।

ছিলো না সেদিন পাখির কলতান

সবুজ কান্তারে একটাই যুদ্ধের গান?

 

স্বাধীনতা মানে মায়ের বোবা মুখে

নির্যাতিতা কিশোরীর জড়িয়ে বুকে।

আকাশে উজ্জ্বল তারার হাসি ক্ষীণ

পূর্ণেন্দুর পূর্ণ আলো হঠাৎ যেন লীন?

 

স্বাধীনতা মানে সবুজের অভিযান

পৃথিবীর মানচিত্রে লক্ষ শহীদের প্রাণ।

নদীর স্রোতে ভাসে কতো শত লাশ

সাগরের বুকে ছিল শুধুই দীর্ঘশ্বাস?

 

স্বাধীনতা মানে নয় হীরা পান্না

ঘর পোড়া মানুষের নীরব কান্না।

ধান ক্ষেতে পাট ক্ষেতে লাশের স্তূপ

অবারিত বন বনানী সবই নিশ্চুপ?

 

স্বাধীনতা মানে ঐ লক্ষ প্রতিধ্বনি

অন্তরে অন্তরে বিধ্বস্ত রণরণি।

একটাই প্রতিবাদে ফুঁসে বঙ্গবাসী

ছিনে আনে রক্তিম সূর্যের হাসি!

আবুল ফজল : বাঙালি মুসলমান সমাজের বিবেকের কণ্ঠস্বর

ইসরাইল খান বাংলার নবজাগরণের সার্থক উত্তর-সাধক মনস্বী আবুল ফজল ছিলেন বাঙালি মুসলমান সমাজের বিকাশের এবং বিবেকের এক অন্যতম প্রধান কারিগর। বিশ শতকে মুসলমান সমাজকে যতোগুলো

মেরিল্যান্ড ডিসি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তসলিমা নাসরিন : যতদিন বেঁচে থাকি-  প্রগতিশীলের পক্ষে, ধর্মান্ধ মৌলবাদের বিপক্ষে আমার লেখা ও লড়াই চলবে

সাইয়িদ মাহমুদ তসলিম : নির্বাসিত লেখিকা ও  কবি তসলিমা নাসরিন বলেছেন, যতদিন বেঁচে থাকি , আমার লড়াই ও প্রতিবাদ থাকবে ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে। অসাম্প্রদায়িক প্রগতিশীল

‘কবিতার কথা’ চট্টগ্রাম আড্ডায় বক্তারা : ‘শুদ্ধতাই হোক কবিতার বুনিয়াদি রূপ’

রুহু রুহেল : ২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যায় অনাড়ম্বররূপে মুগ্ধতার কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হলো ‘কবিতার কথা চট্টগ্রাম আড্ডা’র ব্যানারে, মহিলা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালকের কার্যালয়ে।

বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী

চিংলামং চৌধুরী “শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হউক নতুন প্রজন্ম” প্রতিপাদ্যে দিনব্যাপী বর্ণিল আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলা আমার উৎসব-২০২৬।

শুদ্ধ সংগীতের সুরে মুখর সীতাকুণ্ড সুরনন্দনের ১ম বার্ষিক সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত

দেবাশীষ ভট্টাচার্য্য : সীতাকুণ্ডে শুদ্ধ সংগীতচর্চার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুরনন্দনের ১ম বার্ষিক শাস্ত্রীয় ও উপ-শাস্ত্রীয় সঙ্গীত সম্মিলন। গত ২ জুন ২০২৬