এখন সময়:ভোর ৫:৪৩- আজ: বৃহস্পতিবার-১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:ভোর ৫:৪৩- আজ: বৃহস্পতিবার
১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

রূপক বরন বড়ুয়ার গুচ্ছ কবিতা

ক.

ফুল হলে রং আর সুগন্ধীতে

তুমি ওঠে আসো কাঁটার আড়াল থেকে

তোমাকে আলগা করে নখের কিরিচ

রক্তাক্ত দেহে ঘুরে বেড়াও এহাতে ও হাতে।

গোলাপ তুমি কেন যে পদ্ম হও না

পুজোর থালায়।

 

খ.

শব্দময়ে তুমি কবিতা, উড়ে গেলে

উড়িয়ে দিলে আবেগ উঠোন, ঘরবাড়ি, গেরস্থালী।

যাচ্ছো যাও! জল কুয়াশা চোখের পাতায়

সত্যি বলছি তোমার কাছে যাবোই

থাকবে কি প্রতীক্ষায়!

 

গ.

আমার বিনিদ্র রাত এপাশ ওপাশ

ঘরভর্তি অন্ধকার ঘিরে রাখে অস্তিত্ব আমার

পৃথিবীর দুই চোখ একটা আমার একটা তোমার

আমার চোখে কেন যে অনন্ত জিজ্ঞাসা!

 

ঘ.

তোমার অহংকার তোমার পূর্ণতায়

মাটির গন্ধে আমি বিভোর আঁকড়ে পড়ে আছি

খাল, বিল, সমুদ্রের পাড়ে। হাসছো কেন?

কি দেখো আমার ভেতরে! চলো দেখি জন্মান্তর তাবিজ গলে

সমুদ্র সংসার হোক না দু’জনের আরেকবার।

 

ঙ.

আমাকে দিশা দেখাতে দেখাতে ‘তারা’ হও যদি

আমি চিলেকোঠায় রাতে মিশে রবো, চোখে নদী।

 

চ.

দুটো প্লেট তাকিয়ে থাকে আমার দিকে

একটা প্লেটের কাঁটাচামচ আর ছুরি

আমার বুকের রক্ত নদীর গভীরতা মাপে

কত আগে ফালা ফালা হয়েছে জাগতিক টান।

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম