এখন সময়:রাত ৪:২৩- আজ: সোমবার-২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:রাত ৪:২৩- আজ: সোমবার
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

রোটারী ক্লাব অব চিটাগং কমার্শিয়াল সিটির বর্ষ-সমাপনী সভা সম্পন্ন

রোটারী ক্লাব অব চিটাগং কমার্শিয়াাল সিটির বর্ষ-সমাপনী সভা ৩০ জুন ২০২৪ রবিবার ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান অমল বড়ুয়া  পিএইচএফ’র সভাপতিত্বে ওয়েলপার্ক হোটেল, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল সাবেক ডিস্ট্রিক্ট-৩২৮২ এর সম্মানিত ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি দিদারুল ইসলাম। সভার শুরুতে প্রথম ক্লাব অ্যাসেমব্লী পরিচালনা করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ব্যারিস্টার আবদুল্লাহ আল সা’দ। এতে স্পিকার ছিলেন পিপি রোটারিয়ান মোহাম্মদ ইসহাক; এরপর ক্লাব এজিএম অনুষ্ঠিত হয় এতে স্পিকার ছিলেন পিপি রোটারিয়ান শাহীন আলম সরকার এবং বর্ষ-সমাপনী সভায় স্পিকার ছিলেন পিপি রোটারিয়ান এডভোকেট মোহাম্মদ আবসারুল হক। সভায় বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান মোহাম্মদ ইউনুছ, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান হাসনাত আল মামুন, ক্লাব ট্রেজারার রোটারিয়ান মো: ফোরকান হামিদ আজাদ, রোটারিয়ান দীপংকর বড়–য়া, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান জ্যোতিময় বড়–য়া, রোটারিয়ান সঞ্জয় পালিত, রোটারিয়ান লুর্পণা মুৎসুদ্দী লোপা, কবি ও সম্পাদক মুহম্মদ নুরুল আবসার, রোটারিয়ান ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, রোটারিয়ান পারভীন আকতার প্রমুখ। সভায় ক্লাবের পক্ষ থেকে রোটাবর্ষ ২০২৩-২৪ এ সফল কর্মকা-ের স্বীকৃতিস্বরূপ ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান অমল বড়–য়াকে বেষ্ট ক্লাব প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি পিপি রোটারিয়ান দিদারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,- পৃথিবীর সবচেয়ে পুরনো সংগঠনের মধ্যে অন্যতম হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল।

বিগত ১১৮ বছর ধরে মানবিক কর্মকান্ডের মাধ্যমে এই সংগঠন বিশে^র ২০০টি দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেবার ক্ষেত্রে প্রতিবছর নতুন নতুন চিন্তাচেতনার প্রবর্তন করে বৈশি^ক উন্নয়নকে ত্বরান্বিতকরণে রোটারি বিশ^ব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। মানবিক কর্মকা-ে রোটারিয়ানদের আরও বেশি আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে।’

 

তিনি আরও বলেন- ‘মানবিক পৃথিবী গড়তে ও বিশে^ শান্তি প্রতিষ্ঠা করতে রোটারিয়ানদের কর্মপ্রচেষ্টাকে অব্যাহত রাখতে হবে।’ উক্ত সভায় ২০২৪-২৫ রোটাবর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান ব্যারিস্টার আবদুল্লাহ আল সা’দকে দায়িত্ব হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

আবুল ফজল : বাঙালি মুসলমান সমাজের বিবেকের কণ্ঠস্বর

ইসরাইল খান বাংলার নবজাগরণের সার্থক উত্তর-সাধক মনস্বী আবুল ফজল ছিলেন বাঙালি মুসলমান সমাজের বিকাশের এবং বিবেকের এক অন্যতম প্রধান কারিগর। বিশ শতকে মুসলমান সমাজকে যতোগুলো

মেরিল্যান্ড ডিসি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তসলিমা নাসরিন : যতদিন বেঁচে থাকি-  প্রগতিশীলের পক্ষে, ধর্মান্ধ মৌলবাদের বিপক্ষে আমার লেখা ও লড়াই চলবে

সাইয়িদ মাহমুদ তসলিম : নির্বাসিত লেখিকা ও  কবি তসলিমা নাসরিন বলেছেন, যতদিন বেঁচে থাকি , আমার লড়াই ও প্রতিবাদ থাকবে ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে। অসাম্প্রদায়িক প্রগতিশীল

‘কবিতার কথা’ চট্টগ্রাম আড্ডায় বক্তারা : ‘শুদ্ধতাই হোক কবিতার বুনিয়াদি রূপ’

রুহু রুহেল : ২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যায় অনাড়ম্বররূপে মুগ্ধতার কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হলো ‘কবিতার কথা চট্টগ্রাম আড্ডা’র ব্যানারে, মহিলা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালকের কার্যালয়ে।

বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী

চিংলামং চৌধুরী “শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হউক নতুন প্রজন্ম” প্রতিপাদ্যে দিনব্যাপী বর্ণিল আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলা আমার উৎসব-২০২৬।

শুদ্ধ সংগীতের সুরে মুখর সীতাকুণ্ড সুরনন্দনের ১ম বার্ষিক সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত

দেবাশীষ ভট্টাচার্য্য : সীতাকুণ্ডে শুদ্ধ সংগীতচর্চার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুরনন্দনের ১ম বার্ষিক শাস্ত্রীয় ও উপ-শাস্ত্রীয় সঙ্গীত সম্মিলন। গত ২ জুন ২০২৬