এখন সময়:রাত ১২:১৩- আজ: মঙ্গলবার-১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ-২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:রাত ১২:১৩- আজ: মঙ্গলবার
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ-২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

সাইফুল্লাহ মাহমুদ দুলাল এর গুচ্ছ কবিতা

ক. ট্রেন

মেইন স্ট্রিট সাবওয়ে দৌঁড়ে নামলাম স্ক্যালেটরে

পাতাল ট্রেনটির সাথে দেখা হলো কয়েক সেকেন্ড,

মহিলা ড্রাইভার মুচকি মুখে হাত নাড়িয়ে

দরজা বন্ধ করে দ্রুত চলে গেলো উড বাইনের দিকে

বাংলা সিনেমার নায়িকার মতো ছুড়ে দিলো ফুল।

 

মাথার উপর চক্কর খাচ্ছে জীবননান্দীয় ট্রাম।

 

খ. সাবিনা ইয়াসমিন

 

তুমিও সাবিনা ইয়াসমিন

কিন্তু সাবিনা ইয়াসমিন নও,

তুমি সামিনা ইয়াসমিন।

সুন্দর। শাদা অথবা রঙিন ফুল। তোমার গুণগান অদৃশ্য।

 

গ. ভ্রমণ

 

রোববারের বৈঠক বাতিল, চা-কফি হচ্ছে না

তাহলে কলম্বাসের সামুদ্রিক সাক্ষাৎকারটা নিয়ে আসি

তাঁর হাতে দিয়ে আসি

শিহাবের বৈঠার সমুদ্র সংখ্যা,

একটা পানখিলি খেয়ে আসি।

 

ঘ. নেটওয়ার্ক

 

তোমার ভেতরে আমার সিসি ক্যামেরা আছে,

আর আমার ভেতরে বসানো আছে তুমি বিষয়ক একটি সফটওয়ার।

 

ঙ. খুন

একটা গোপন খুন করবো।

কোনো প্রতিশোধ বা শত্রুতার জন্য নয়,

 

বিপুল বিশ্বাস নিয়ে তারপর আমরা দু’জন

পূর্ণতা আর শুন্যতাকে সমান্তরাল করে

এক কাপ চা খাবো কোন এক সন্ধ্যায়।

 

হাসনাত আবদুল হাই: নবতিতম জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

আলম খোরশেদ তাঁর কথা প্রথম শুনি স্বয়ং পিতৃদেবের মুখে। একই এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দুজনেই, তদুপরি লতায় পাতায় কীরকম যেন আত্মীয়ও। এই নিয়ে একধরনের চাপা গর্বও

ডা. চন্দন দাশ ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক ও প্রগতিশীল আন্দোলনের এক নিবেদিতপ্রাণ

শোয়েব নাঈম চন্দন দা’ (ডা. চন্দন দাশ) অভূতপূর্ব মানসিক অনুরণনে আমার মধ্যে বহু বছর আগেই বসন্তের এক রেশ রেখে গেছেন। তাঁর বসন্তের এই রেশ ছিল

তেজোদীপ্ত তোফায়েল আহমেদ বোধশূন্যতায় তুমি শোকসভা

কামরুল হাসান বাদল   বাঙালির হাজার বছরের ইতিহাসে একাত্তর একবারই এসেছিল, সে একাত্তর গৌরবের, সে একাত্তর অহংকারের। সে একাত্তর আর কখনও বাঙালির জীবনে আসবে না।

পান্থজনের কথা

সুমন বনিক মহেড়া জমিদার বাড়ির নামটি অনেক আগেই জানা ছিল, কিন্তু দেখা হয়নি। ইতিহাসের মাটি খুঁড়ে খুঁড়ে এর মানিকরতœ উদঘাটন করা ঊর্মিলা (আমার স্ত্রী)’র স্বভাবজাত

পরিশেষে সেই তুমি

সৈয়দ মনজুর কবির এমনিতেই সরু গলি, কি বুঝে ফায়ার ব্রিগেড এর মাঝারি সাইজের পেট মোটা ওয়াটার ওয়াগনটা ঢ়–কলো তা দামালের বোধগম্য হচ্ছে না। অফিসের গাড়ি