এখন সময়:রাত ৪:৪৫- আজ: মঙ্গলবার-১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ৪:৪৫- আজ: মঙ্গলবার
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

আন্দরকিল্লা’র সুহৃদ সমাবেশ ও ইফতার

শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’ এখন নির্দিষ্ট একটা জায়গায় সীমাবদ্ধ নেই। অনলাইনে প্রকাশের মাধ্যমে এর ব্যাপ্তি বিশ্বময় ছড়িয়ে পড়েছে। প্রাচীন পত্রিকা ‘লন্ডন টাইমস’, ‘নিউইয়র্ক টাইমস’ যেমন তাদের স্থানিকাকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছে আমাদের ‘আন্দরকিল্লা’ও এখন সেই পথে হাঁটছে। ‘আন্দরকিল্লা’ এখন যে চরিত্র এবং রূপ নিয়ে এগোচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা ‘আন্দরকিল্লা’র উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং আরো গতিশীলতা ও ব্যাপকতা কামনা করছি।

গত ২২ মার্চ ‘আন্দরকিল্লা’র সুহৃদ সমাবেশ ও ইফতার মাহফিলে আলোচনাকালে বিশিষ্টজনরা উপরোক্ত মন্তব্যগুলো করেন। শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র আয়োজনে অনুষ্ঠিত হয় এ সুহৃদ সমাবেশ ও ইফতার মাহফিল। নগরীর পিটস্টপ মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশটি ছিল সম্পূর্ণ ইনফরমাল। আড্ডার আমেজে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কলা ও

সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মোহীত উল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক ডিন ড. মহীবুল আজিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক ডিন হোসাইন কবির, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুজিব রাহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী, কবি হাফিজ রশীদ খান, কবি মালেক মুস্তাকিম, কবি ওমর কায়সার, কথা সাহিত্যিক জয়নুল টিটো, কবি আইউব সৈয়দ, কুমিল্লা আর্মি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক আলমগীর মোহাম্মদ, সিটি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আরিফ মঈনুদ্দীন খান, চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আবদুস সালাম, আন্দরকিল্লার অন্যতম পৃষ্ঠপোষক রোটারিয়ান মোহাম্মদ ইউনুছ, প্রকাশক ও গবেষক মো. জামাল উদ্দিন, প্রাবন্ধিক অমল বড়ুয়া,

কবি রূপক বরন বড়–য়া, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, কবি রুহু রুহেল, প্রাবন্ধিক ও গল্পকার বিচিত্রা সেন,‘আন্দরকিল্লা’র পৃষ্ঠপোষক সনজিত কান্তি দাশ, সহকারী সম্পাদক শান্তিপদ বৈদ্য, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাবুদ্দীন হাসান বাবু, কবি মাহবুবা চৌধুরী, প্রাবন্ধিক এস.এম. মোখলেসুর রহমান, প্রাবন্ধিক ও শিক্ষক সুলতানা কাজী, সাপ্তাহিক বুনিয়াদ সম্পাদক আবদুল্লাহ আল সাঈদ, কবি মাইনুর নাহার, কবি আ.ন.ম. রফিক, অনুবাদক শফিউল আলম মাহফুজ, কবি আ.ন.ম ইলিয়াছ সুদূর সিলেট থেকে আগত কবি হোসেইন আজিজ, শিশুসাহিত্যিক ইফতেখার মারুফ, নুরুল ওসমান, শাদমান আওসাফ আবির, তাসফিয়া তাসনিম প্রমুখ।

অনুষ্ঠানের এক পর্যায়ে আন্দরকিল্লার অন্যতম পৃষ্ঠপোষক রোটারিয়ান মোহাম্মদ ইউনুছকে বিশেষ সম্মাননা পত্র তুলে দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মোহীত উল আলম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্দরকিল্লা’র সম্পাদক ও প্রকাশক মুহম্মদ নুরুল আবসার।

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম