এখন সময়:সকাল ৬:১২- আজ: রবিবার-১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:সকাল ৬:১২- আজ: রবিবার
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

আমিনুল ইসলামের একগুচ্ছ কবিতা

অধরনামা

 

তোমার অধরে আমূল আইসক্রিমের মজুদ

যা ফুরোবার নয় একজীবনে

আমার ঠোঁটে রোদলাগা পিপাসা

যা নবায়িত হয় রাত পোহালেই

ঠোঁটে ঠোঁটে এক জোট

প্রার্থী আমার পিপাসা

আবেদনপত্র নিয়ে উদগ্রীব তোমার শিহরণমাখা অধর

 

 

চা

 

সারাদিনে চার কাপ; রুমি খায়,

গরম গরম

তাপে বিবর্ণ হয়ে ওঠে অধরে

রাত আসে

চুমু দিই আমি

বিবর্ণ অধর ফিরে আসে সব…

আমি চা খাই না, আমাকে টানে না

কিন্তু সকালের এক কাপ চা

রুমির জন্য অনেক কিছু

তার আগেই ঘুম থেকে উঠে

চা বানাই আমি-

এই নাও তোমার চা!

পিরিচসহ কাপটা হাতে নেয় সে

এক ফাল্গুন হাওয়া এসে

ফুল ফুটিয়ে তোলে

তার বাগান বাগান মুখে;

 

আমি চা খাই না- বুঝি না চায়ের মজা

কিন্তু চা বানাই প্রতিদিন

মিঠুর টি-স্টলের মিঠু

চা বানায় প্রতিদিন

শতশত কাপ

মিঠুও জানে না-

সকালে এক কাপ চা বানিয়ে

সারাদিন কী সুখ আমার!

 

 

লাল মাটির অধর

 

প্রথম চুম্বন দিয়ে টেনে নিতে পারি নাকো ঠোঁট

তুমি বলো, কী কিসিমে দ্বিতীয় চুম্বন দিই আর ?

লাল মৃত্তিকার ঠোঁট চারপাশে বেঁধে আছে জোট

লীলাবতী দিঘি আজ জলঠোঁটে কথা বলে কার?

 

তাই বলে এত আঠা ঠোঁটে ও অধরে? এত গাঢ়!

তাকে পেয়ে বাকিসব ইচ্ছা যত উঠে আছে লাটে

চায় তবু বাড়াতে পারে না ঠোঁট ঠোঁটে অন্য কারো

রবীন্দ্র-নোঙর বাঁধা জীবনদেবতা যেই ঘাটে।

 

জীবনদেবতা ছিল নারী কোনো? নামটি গোপন?

বিশ্বকবি দেখেছেন লাল মাটিতেও শত সাঁঝ

অধিকন্তু বিজয়া মৈত্রেয়ী আর আন্নার নয়ন

তবু কেন তাকে নিয়েই গীতাঞ্জলির যত কাজ?

 

পপি-রুমি মরে গেছে? কে বলেছে–সুমি? জেসমিন?

দোল খায় কত নাম ঝড়ের চুম্বনে কাঁপা ফ্রেমে

দ্যাখো প্রিয় আমি তবু জড়িয়ে রয়েছি রাতদিন

গাবের আঠার মতো শুধু এক সে তোমারি প্রেমে।

 

 

বগলে ইট রেখে হেঁটে চলেছে দিন

 

দ্যাখো, বগলে ইট রেখে হেঁটে চলেছে দিন,

মাথায় গোল করে বাঁধা শেখ ফরিদের পাগড়ি

সূর্যটা আড়াল হলেই ভালোবাসার এসএমএস

পাঠায় নক্ষত্রের খোঁপা পরা রাতের মেসেঞ্জারে:

লাভ ইউ মাই ডিয়ার! নাভির নিচে মুচকি হাসে

কৌটিল্যের অর্থশাস্ত্র! আর হায় রাত, তুমিও তো!

ভালোবাসার নামে নীল উলকি এঁকে বাঁহাতে,

চান্স পেলেই তারকাখচিত লুটেরার ঠোঁটে

শোঁকো বারোয়ারি রেণু মাখা মহব্বতের ঘ্রাণ!

অথচ হাসিঠোঁটে একদিন রাত ছিল আনারকলি

একদিন ফুলহাতে দিন ছিল শাহজাদা সেলিম!

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম