এখন সময়:সকাল ৭:২৪- আজ: বৃহস্পতিবার-১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:সকাল ৭:২৪- আজ: বৃহস্পতিবার
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

ইতিহাসের উল্টোযাত্রা কখনো হয়না

… আর মনে পড়ে জন্মলগ্নের শৃঙ্খলিত করজোড়ে নতজানু থাকার দুর্বিনীত দুঃসময়গুলো। আমরা বা পূর্বাপর পূর্বসুরীরা, যাদের ভাগ্য নিয়ন্তরা ক্ষমতার ভাগ-বাটোয়ারার মতলবে বৃটিশ-রাজের দেশভাগের কুটজালে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে অবাস্তব ও অবৈজ্ঞানিক ‘পাকিস্তান’ নামক রাষ্ট্রটি জন্ম নিলেও তার গায়ে গাঁথা ছিলো একটি জন্মদাগ। তাই বাঙালির অকুণ্ঠ একতরফা রায়ে প্রতিষ্ঠিত সদ্য স্বাধীন দেশটিতে বাঙালিরা প্রথম শৃংখলজ্বাল, অনুভব করে যখন ভাষা-সংস্কৃতির উপর আঘাত আসে। তারপর অব্যাহত জাতিগত শোষণ, নিপীড়ন এবং হনন-দমন-দহনের অধ্যায়গুলো পেরিয়ে অতঃপর এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় মহান মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বিজয় হাজার বছরের বাঙালির কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাই এই মুক্তিযুদ্ধই বাঙালি জাতি সত্তার অস্তিত্ব রক্ষার মূল শিকড়; তাকে কিছুতেই উপড়ে ফেলা যায়না।

স্বাধীনতা প্রাপ্তির অর্ধ শতাব্দীর বেশি সময় পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের স্বপ্ন পরিপূর্ণ মুক্তি অর্জিত হয়নি বরং একে একে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও মূল স্তম্ভগুলো মুছে দেয়া হয়েছে। যখন যারাই ক্ষমতাসীন ছিল তারা ক্ষমতার তখ্ত রক্ষায় এই কাজগুলো করেছে। এর ফলে মুক্তিযুদ্ধ বিরোধী শনিগ্রহের বলয় শুভ কল্যাণ, প্রগতিসহ সবকিছু গ্রাস করেছে। তারপরও মুক্তির আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যায়নি। স্বাধীনতার পর মুক্তির আকাঙ্ক্ষায় গণতান্ত্রিক আন্দোলন, দ্রোহ, অভ্যুত্থান হয়েছে, বৈধ-অবৈধ পথে ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত মুক্তি না হলেও দেখা গেছে ক্ষমতা বদল ও পট পরিবর্তনের বাঁকে বাঁকে ইতিহাসের উল্টোযাত্রার ঘটনাও ঘটেছে; এমনকি পরিকল্পিতভাবে ইতিহাসের ব্যবচ্ছেদ ও বিকৃত করা হয়েছে। তবে ইতিহাসের শিক্ষাই হলো ইতিহাসের উল্টোযাত্রা কখনো হয়না, এই যাত্রা সোজা ও সরল পথে। উল্টোযাত্রা সাময়িক। যারা এই উল্টোযাত্রার কুশীলব তারাই আবর্জনার ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। এই অমোঘ ও নিখাদ সত্য মিথ্যা হবার নয়। একাত্তর ও মুক্তিযুদ্ধ একটি চির শাশ্বত সত্য ও ইতিহাসের অবিনশ্বর জ্যোতি।

আমরা চাই শৃঙ্খলিত মানুষের সার্বিক মুক্তি। ভুলতে চাই শৃঙ্খলিত করজোড়ের দুঃসহ স্মৃতিগুলো।

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম