এখন সময়:দুপুর ২:২৫- আজ: বৃহস্পতিবার-১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:দুপুর ২:২৫- আজ: বৃহস্পতিবার
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

কবি মালেক মুস্তাকিম-এর জন্মদিন

১ মে কবি মালেক মালেক মুস্তাকিম-এর জন্মদিন। মালেক মুস্তাকিম-এর জন্ম সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামে। গ্রামের ধুলোবালি আর কাদাজল মেখেই কেটেছে শৈশব। পড়ালেখায় হাতেখড়ি সেখানেই। উচ্চমাধ্যমিক পড়েছেন ঢাকা কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। উচ্চমাধ্যমিক পড়ার সময় ‘উন্মেষ’ নামে একটি ছোট পত্রিকা সম্পাদনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ার সময় অধ্যাপক কবি খোন্দকার আশরাফ হোসেন সম্পাদিত ‘একবিংশ’ পত্রিকার সাথে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ‘অন্তর্দীপন’ নামে আরো একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন। বিভিন্ন ওয়েব ম্যাগাজিন ও সাহিত্য সাময়িকীতে নিয়মিত লিখছেন।

গ্রামের প্রকৃতি, ঘাস লতাপাতা, গাছপালা এবং শিশিরধোয়া রাত্রির কিচিরমিচির অনিবার্যভাবে তার কবিতায় ঢুকে পড়ে। বৃষ্টি-পাথর-ঢেউ আর মানুষের মুখের মতো ঘনিষ্ঠ পাতার মর্মরে তিনি এঁকে যাচ্ছেন সেইসব ধূলির ইশারা।

মালেক মুস্তাকিম পেশায় একজন সরকারি কর্মকর্তা। অতিরিক্ত জেলা প্রশাসক, চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় সরকারি চাকরিজীবী হলেও রক্ত-বীজ- ঘাসে তিনি একজন কবি। বই পড়তে আর আড্ডা দিতে ভালোবাসেন।

তরুণ কবি ক্যাটাগরিতে পেয়েছেন চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার ২০২৩।

 

কবির প্রকাশিত কাব্যগ্রন্থ:

ভুলের ভূগোল, ২০১৩, বিষন্নতাবিরোধী চুম্বনগুলি, ২০১৬, তোমার সাথে হাঁটে আমার ছায়া,  ২০১৮

একান্ত পাপগুচ্ছ,  ২০২১, আমি হাঁটতে গেলে পথ জড়িয়ে যায় পায়ে, ২০২২, সেলাই করা হাওয়ার গান,  ২০২৪

 

১ মে জন্মদিন উপলক্ষে কবিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্দরকিল্লার চলতি সংখ্যায় একগুচ্ছ কবিতা এবং কবির ৩টি কাব্যগ্রন্থের আলোচনা ছাপানো হয়েছে।

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম