এখন সময়:সকাল ৭:১৫- আজ: বৃহস্পতিবার-৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:সকাল ৭:১৫- আজ: বৃহস্পতিবার
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

কাক—মা আর কোকিল—মা এর অদ্ভুত রসায়ন

বাবুল সিদ্দিক

কাক—মা জানত তার বাসায় কোকিলের ডিম। সে কোকিল—মা কে তার বাসা থেকে চুপিসাকে বেরিয়ে যেতে দেখেছে। বাসায় ফিরে সে গুনে দেখেছে, তার বাসায় ডিমের সংখ্যা বৃদ্ধি ঘটেছে। জানলেও সে কাউকে কিছু বললো না। ধৈর্য্য ধরে ডিমে তা দিল, বাচ্চা ফুটলে তাকে পোকাটা—মাকড়টা খাইয়ে বড় করে তুললো। সে জানত, এই অবোধ শিশুটি একদিন ভিন্ন স্বরে গেয়ে উঠবে গান, আলাদা করে নিবে নিজেকে। সবই জানত কাক—মা কিন্তু কাউকে কিছু বুঝতে দিল না।

 

সবই ভাবল, তার মত বোকা আর কেউ হয় না ! তাকে বার বার বোকা বানিয়ে যায় কোকিল—মা। দুনিয়ার কাছে বোকা হয়েও সে চুপ করেই থাকলো, নইলে  কি হতো কোকিল ছাগুলোর ?  জন্মই যে হতো না তাদের ! আর জন্ম না হলে কেই বা গাইত বসন্ত দিনের অমন বন—মাতানো, মন—মাতানো গান ? মা যে তাদের উড়নচন্ডী ! বাসা বানানোর ধৈর্য্য নাই, সারাক্ষন শুধু উড়ে—উড়ে, সুরে—সুরে, ঘুরে—ঘুরে বাড়াচ্ছে।

তাকে অবশ্য দোষ দেয় না কাক—মা। সবাই কি আর একই রকম হয় ?  সে নিজে কি অমন গাইতে পারবে কোন দিন ? যে পারে সে না হয় একটু কম সংসারী হলই ! তার সন্তানদের বড় করে দিতে কোন আপত্তি নেই কাক—মা এর। এক একজন এক এক ধারার বলেই না এতো রঙ, এতো রূপ, এতো সুর এই জগতটায় !

কোন এক বসন্তের দিনে বাসায় বসে দূরে কোন কুকিলের কুহু রব শুনে স্বরটা কেমন চেনা চেনা লাগলো কাক—মায়ের ! খুশিতে, তৃপ্তিতে চোখ বুজে আসে তার। মনে মনে কত যে আশীর্বাদ করে সে তাদের। আহা বাছারা ! বেঁচে থাকো। কাক—মাকে নাইবা মনে করলে, মধুর গানে ভুবন খানি ভরিয়ে রাখো।

দুনিয়ার সবাই তাকে বোকা ভাবলেও একজন কিন্তু ঠিকই চিনেছে তাকে। নইলে কেনই বা সে ডিম পাড়ার সময় হলেই বারবার সেই কাক—মায়ের বাসাতেই ফিরে ফিরে আসে। কাক—মা আর কোকিল—মা এর এ এক অদ্ভুত রসায়ন !

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম