এখন সময়:সন্ধ্যা ৬:৩৫- আজ: বুধবার-৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:সন্ধ্যা ৬:৩৫- আজ: বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

পুঁচকে – মোহাম্মদ আলী

পুঁচকে
মোহাম্মদ আলী

মনু
আমরা তো এখনও অসভ্য বুনো।

(২)
ভেঙেছো যখন মনুষ্যত্বের কব্জা
লাল সবুজের নাম তখন লজ্জা।

(৩)
কালোর ভেতরে থাকে আলো
লাগবেনা দেখতে তারে পৃথক ভালো।
(৪)
যেকোনো নিস্তব্ধতায় মৃত্যুর রং লেগে থাকে।
(৫)
নিঃসঙ্গতাই হলো বিরহের নিরেট সতীর্থ
(৬)
তোমার তামাটে ঘ্রাণ লেগে আছেই বলে
এই যান্ত্রিক যুগের শরীরেও আমি প্রেমিক।
(৭)
কে কোথায় আছো জানি না
এখন আর মানুষের ভেতর মানুষ থাকে না।
(৮)
উপর থেকে মানুষ দেখার স্বভাব আমাদের
অথচ মানুষ দেখতে হয় ভেতর থেকে।
(৯)
নিজের ছায়া থেকে কখনও দূরে যেতে পারে না মানুষ
নদীর ঢেউ যেমন ছেড়ে যায় না নদীর স্রোত।
(১০)
প্রতিটি মানুষ ভেতরে একা
বেঁচে থাকার প্রয়োজনে হয় দেখা।
(১১)
প্রতিজ্ঞাবদ্ধ পাহাড় আজও দাঁড়িয়ে আছে বুক উঁচিয়ে,
সমুদ্র আমি তোমাকে ডিঙ্গাতে দেবো না মানুষের এ বসতি।
(১২)
ভেবো না বিরাট অ-সুখী আছি
আমি তোমাদের দেওয়া সব অবহেলা
বুকে নিয়ে বেশ সুুখেই আছি।
(১৩)
শহরের অভিজাত রোপটপে বসে
খাচ্ছি যে ভাজা মাছ
নাসিকায় এখনও জুড়ে আছে যার ঝাঁজ
কে জানে কোন সমুদ্রে ছিল তার বাস।
(১৪)
এক বুক মৃত্যু নিয়ে এগুচ্ছে মানুষ
কোথাও কারও তো নেই একটুও হুশ।

(১৫)দ্রোহ, প্রেম কিংবা বিপ্লব
এই চোখে জমা আছে সব।

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম