এখন সময়:ভোর ৫:৩৬- আজ: শনিবার-১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:ভোর ৫:৩৬- আজ: শনিবার
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

ফকির ইলিয়াস এর দুটি কবিতা

বিনয়ী চিত্রভাষা

 

বলার জন্যে যে মাধ্যমের প্রয়োজন  হয়-

তাকে শুধু ভাষা বলেই আখ্যা দেয়া যায় না।

নির্বাক তাকিয়ে থেকে, কিছু উচ্চারণ না করেও

অনেক কিছু বলে দেয়া যায়। অনেক রেখা দিয়ে

এঁকে ফেলা যায় বৃষ্টি কিংবা শিলাদের মুখচিত্র।

 

এই পৃথিবী মূলত মূক, গ্রহখ-ের প্রতিনিধি!

মাটি তার পরমাণুগুলোতে যে বিনয়

স্তরে স্তরে সাজিয়ে রাখে-

মানুষ তারই বশ্য হয়ে আজীবন

নতুন নতুন দাসকথা লিখে !

 

 

মেঘজীবী মানুষেরা

 

একটি ছায়া নির্মাণে একটি কায়ার প্রয়োজন হয়।

একটি দুপুর নির্মাণে,

প্রয়োজন হয় হয় যে সূর্যের- তা ঢেকে দিতে

পারে ঘন মেঘ। অথচ সূর্যের ছায়া মানুষকে ঘিরে

রাখার কথা ছিল। কথা ছিল, শ্রমজীবী মেঘের পাশে

দাঁড়িয়ে লিখে রাখার, দেখে রাখার!

 

জগতে কে কার কথা লিখে রাখে-

তা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা চলতেই পারে!

হতে পারে এমন আয়োজন,

যা সবসময়ই থেকে যাবে দর্শকবিহীন।

তারপরও যে মন ভেসে চলে নদীর পরাণে-

কতটা উজানে গেলে প্রত্যয় বাড়ে,

তা কেবল সেই দুটি চোখই জানে!

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম