এখন সময়:বিকাল ৪:৩৩- আজ: বুধবার-১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:বিকাল ৪:৩৩- আজ: বুধবার
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

‘বালিকা চেয়েছিল চাঁদ, পেয়েছে আধুলি’ ( সম্পাদকীয় – অক্টোবর ২০২৪ )

সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশের আপামর জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মুক্তিযুদ্ধের পর এতো বড় এত শক্তিশালী আন্দোলন দেশের মানুষ দেখেনি। এত হতাহতও আগে কোনদিন হয়নি। এক বুক স্বপ্ন নিয়ে মানুষ জীবন—মরণ সামনে রেখে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। বৈষম্য ঘুচিয়ে সাম্যের রাজনীতি চেয়েছিল, কিন্তু দু’মাসের মাথায় এসে দেখা যাচ্ছে সিন্দাবাদের সেই ভূত বা দৈত্য আবারও জনগণের ঘাড়ে চেপে বসেছে। এদেশের সাধারণ মানুষের চাওয়া অতি সাধারণ। পেট ভরে দু’বেলা ভাত খেতে পারলেই এদেশের মানুষ ধন্য রাজার গীত গায়। কিন্তু সে পেট ভরে দু’বেলা ভাত খেতে মানুষ এখন হিমসিম খাচ্ছে। কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য। মানুষের এই সামান্য চাওয়া যখন অপাংক্তেয় হয়ে যায় তখন মানুষগুলো ক্ষেপাটে হয়ে যায়। যাচ্ছে তাই করে, যাচ্ছে তাই বলে। যা এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি।

যদিও সরকারের মূল কাজ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করা, তারপরেও রুটিন ওয়ার্ক হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টানা উচিত ছিল। কিন্তু অন্তবতীর্ সরকার সেটি করেনি। তারা এখন হামলা—মামলা—গ্রেপ্তার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। মব জাস্টিসে দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। স্কুলের ছাত্ররা মামার বাড়ির আবদার করে শিক্ষাবোর্ড গুলোতে নৈরাজ্য চালাচ্ছে। এগুলো ভালো লক্ষণ নয়। কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য আইন শৃঙ্খলা স্বাভাবিক করার জন্য সেনা বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছিল। কিন্তু দৃশ্যমান কোন কাজ দেখা যাচ্ছে না। সরকারের সংস্কারের কাজও মন্থরগতিতে চলছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা খাতকে সংস্কারের বাইরে রেখে দেয়া হয়েছে। শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতকে অবহেলা করা মোটেও ঠিক হয়নি।

এইভাবে চুলছেড়া বিশ্লেষণ করলে দীর্ঘ ইতিহাস রচনা করা যাবে। যা এখানে বয়ান করার সুযোগ নেই। এই দেশের আপামর জনসাধারণ অন্ধ বিশ্বাস করে এই অন্তবতীর্ সরকার গঠন করেছে। সরকার বিগত দু’মাসে স্বপ্ন জাগানিয়া কোন পদক্ষেপ নিয়েছে বলে মনে হয় না। এই প্রসঙ্গে কবি বিশ্বজিত চৌধুরী’র বালিকা চেয়েছিল চাঁদ, পেয়েছে আধুলি’ কবিতার কথা মনে পড়ে যায়।

গণমানুষের স্বপ্নভঙ্গের আগে তড়িৎ ব্যবস্থা না নিলে সবকিছু নিরর্থক হয়ে যাবে। আমরা আশা করবো সংশ্লিষ্ট সকলের শুভ বুদ্ধির উদয় হবে।

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম