এখন সময়:সন্ধ্যা ৬:১৬- আজ: বুধবার-৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:সন্ধ্যা ৬:১৬- আজ: বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

মণিপদ্ম দত্ত-র তিনটি কবিতা

নিরন্ন লাশ

একান্নে বাঁচছে যারা খুদকুড়ো লতাপাতা খেয়ে

অন্ধকার জঙ্গল জঠরে

যাবতীয় খিদের অধিকার

চুরি করে কায়েম হয়েছি আমরা

যারা যৌথ খামার নিয়ে আজো বাঁচতে চায়

তাদেরই লাশ ভাসে আকাশ গঙ্গায়

এই চাওয়া সন্ত্রাস, এই-ই পাপভার

আদিবাসী জননী তবু

কাঁদছে না আর

ময়না তদন্ত করে গোলাগুলি নয়

পেয়েছি আদিম অগ্নি

নিরন্ন সময়।

 

নবীন কবির প্রতি

কবি নবীন কবি

কীসের ছবি আঁকো

আগে একটা রুটি সেঁকো

এখনো যে শিশু বেঁচে আছে গাজায়

একটু পরেই ম’রবে জেনেও

খিদেই তাকে কাঁদায়

রুটি ওকে বাঁচাবে না

ইসরায়েলি গুলি

ওড়াবে ওর খুলি

অন্তত তার আগে

জেনেই যাক রুটি খেতে আজো ভাললাগে।

তার পরে দিন পড়েই আছে

উত্তর আধুনিক

অত্যাশ্চর্য অলীক শব্দে

জ্ব’লো ধিকি ধিক।

 

গেরিলা স্বরলিপি

আর কী মূলধন আছে

মূকাভিনয় ছাড়া

এটাই গেরিলা অপারেশনের একমাত্র আয়ুধ।

মূকাভিনয়ের স্বরলিপি

তৈরি হচ্ছে দেশ জুড়ে

বিটোভেন থেকে সলিল থেকে গুরুদাস পাল

আবদুল করিম থেকে পিট সিগার থেকে রোবসন

চাইকোভস্কি থেকে হেমাঙ্গ বিশ্বাস

বারগ্ম্যান, বুনুয়েল, চ্যাপলিন অনলস

অলৌকিক গান গেয়ে চলেছেন

এরকম সবাই একজোট হয়ে কাজ করছেন

এভাবে ঈশ্বর পৃথিবী ও ভালবাসার একজোটে

কিছুই তো অসাধ্য থাকে না।

সবই সংগোপনে নিরন্তর ঘটে চলেছে।

পশু পাখি সহ সব জীব ই স্বেচ্ছাসেবক।

এর পরেও তুমি বিশ্বাস করবে,

ঐ গুটিকয় ফড়ে ও দালালদের

নিকেশ করা যাবে না!

ধন ও নিধন

সাইয়্যিদ মঞ্জু

 

ফুসফুস ছিঁড়েখুঁড়ে

তোমাদের বাড়ে ধন

বাঁচার মন্ত্র কি

বল্লে

বাঁচার মন্ত্র কি!

পাখিদের অভিশাপে

যদি রাগান্বিত হয়

বঙ্গোপসাগর…

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম