এখন সময়:রাত ১২:১২- আজ: শুক্রবার-১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ১২:১২- আজ: শুক্রবার
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

মুন্সী আবু বকর-এর গুচ্ছ কবিতা

 

সুতোয় বাঁধা পতাকা

 

পতাকা শুকায়-

লাল রঙটা এখনো ভেজা,

সবুজটা শুকিয়ে গেছে আগেই।

 

একজন দর্জি বলল,

“এই কাপড় বদলিও না,

সেলাইয়ের দাগেই ইতিহাস টেকে।”

 

আমি বললাম,

“কিন্তু বাতাস বদলে গেছে-

এখন পতাকা উড়লে, ছায়াটাই আগে নড়ে।”

 

তখন সে হেসে বলে,

“তুমি ইতিহাস মাপছো আলোয়,

আমি মাপি সেলাইয়ের সুতোয়-

যেটা ছিঁড়লে পতাকাও থাকে,

কিন্তু গল্পটা হারায়।”

 

 

ধূসর মানচিত্র

 

নদী জানে না, কোন তীরে তার অধিকার-

শুধু স্রোত বয়ে চলে, নিয়ম মেনে।

 

কিছু নৌকা দিক হারায়,

কিছু নোঙর পাথরে আটকে যায়।

 

তবু দূরের বাতিঘর বলে-

“বুদ্ধিমানেরা ফিরে আসে না ক্ষমতায়,

ফিরে আসে দায়িত্বে।”

 

 

ভোটের ছন্দ

 

রাষ্ট্র কখনো ঘুমায় না-

নিরাপত্তার আলোয় চাঁদকে ঢেকে রাখে।

বাতাসে ভাসে আদেশ,

ভোটের কালি সংকেত জানায় ফাঁকে।

 

মানুষ নেই, মিছিল নেই-

শুধু ইউনিফর্মের ছায়া

আর চুপচাপ

গভীর শিহরণের মায়া।

 

 

 

 

 

 

 

জনতার আদালত

 

ভোটের বাক্সে ঘুমায় বিচার,

আদালত হাঁটে জনতার রাস্তায়।

সাদা কাগজে কালির দাগ-

একটি সিদ্ধান্তের চিহ্ন,

যেখানে ন্যায় মানে সংখ্যার আলো।

 

ইতিহাস বসে থাকে বেঞ্চে,

অতীত সাক্ষী, ভবিষ্যৎ জুরি।

রাষ্ট্র শুধু রূপক,

মানুষই একমাত্র আদালত—

যার রায়ে সূর্য ওঠে, আবার ডুবে যায়।

 

 

 

ধীরে ধীরে নিভে যাওয়া আলো

 

একটা প্রদীপ ছিল-

যার আলোয় ঘর চিনত নিজেকে।

 

একদিন বাতাস এসে বলল,

“তুমি কে?”

 

প্রদীপ থেমে গেল-

আলো রইল, কিন্তু ঘর চিনল না পথ।

 

জানালায় আজও আলো পড়ে,

কেউ জানে না-

ওটা সূর্য, নাকি প্রদীপের শেষ নিশ্বাস।

 

সাফল্যের ছায়া

 

সিঁড়ি বেয়ে উঠতে উঠতে

সে খেয়াল করে-

শীর্ষের আলো চোখে লাগে,

কিন্তু ভেতরের অন্ধকারে

হারিয়ে যায় তারই প্রথম দীপ্তি।

 

সাফল্য কি তবে মুখোশ?

নাকি এক গোপন ফাঁদ-

যেখানে আনন্দকে ঢেকে রাখে

অতিরিক্ত জৌলুসের পর্দা?

 

তবু যে থামতে জানে,

সে খুঁজে পায়-

অচেনা শান্তির নীলকণ্ঠ

নিজেরই ভেতরে।

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম