এখন সময়:দুপুর ১২:১০- আজ: বৃহস্পতিবার-৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:দুপুর ১২:১০- আজ: বৃহস্পতিবার
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

রফিক আনম—এর গুচ্ছ কবিতা

অভ্যুত্থান কালে

 

আমার মা—ভক্ত ছেলে সারাক্ষণ মোবাইলে ব্যস্ত

কী দেখে কী খেলে কিছু তার জানার নেই আমার

স্মার্ট যুগ স্মার্ট পোলা আয়ুবুড়ো আমরা সেকেলে

পড়ালেখা খেলাধুলা বিনোদন সবি নাকী তাতে

মিছিল মিটিং যতো রাজনীতি ঘরে বসে সারে

অপয়া যন্ত্রটি কতো উপকারি শাটডাউনে বুঝি

নেতার নির্দেশ পেতে যোগাযোগে খুব কার্যকরি

অদ্বিতীয় স্বাধীনের চাবিকাঠি তোমারে স্যালুট

 

মোবাইল ঘরে রেখে ছেলে গেছে ট্রাফিক দায়িত্বে

ছেলের জননী কাঁদে উচ্চৈঃস্বরে ভিডিওটি দেখে

ছায়ায় ঘুমায় শিশু মাতামৃগ খাদ্যের সন্ধানে

প্রস্তুত শিকারি বাঘ; অকস্মাৎ দূর থেকে দেখে

তড়িত লাফিয়ে এসে জান দিয়ে শিশুটি বাঁচায়

সন্তান বিপদে রেখে মা পালায় না অভয়ারণ্যে

 

 

 

 

 

সোনাপাখি লাল—বৃত্তের কোটায় নিথর

 

দোয়েল শ্যামার সুরে আমাদের পাখিরা দেশের গান গায়

আগুনের ঘুমভাঙে অন্ধকারে আলোর মশাল হাতে ছুটে

ঘরে ঘরে শতদল দ্বার খুলে পাপড়ির বদ্ধ খোলস মেলে

আকাশে ঝাঁকের পাখি বৈষম্যের সীমা মিছিলের পায়ে পিষে

বাধামুক্ত ত্যাজিমেঘ রাজপথে হাঁসের সাথে সাঁতার কাটে

অফিসের মূল্যহীন আবর্জনা নর্দমায় পচা জলে ভাসে

খরাঘাটের মাঝিরা শহরের পথে অনুকূল ঢেউ দেখে

ছুটে এসে বৈঠা হাতে ভাটিয়ালি সংগীতে বন্দরে ঝড় তুলে

 

আমাদের এই দেশ পাখিদের সুখের অভয়ারণ্য ছিল

পাখিপ্রেমী মুক্তিসেনা যুদ্ধ করে পাখির স্বাধীন কুঞ্জ বুনে

আকাশের বিশালতা হেরে যায় পাখিপ্রেমীর ভালোবাসায়

পাখিদের কোলাহলে এই দেশে সবুজের বুকে সূর্য রাঙে

শিকারি জল্লাদ এসে রক্তচোখে তাক করে বিষ—তীর ছুড়ে

পতাকার সবুজের সোনাপাখি লাল—বৃত্তের কোটায় নিথর

 

 

 

অন্ধকার

 

দৃষ্টি জুড়ে অন্ধকার আলো নেই দেশে

আঁধারে সন্তরে দেশ ভালো নেই কেউ

সবাই অদৃশ্য যাত্রি নিশি কর্মে পাকা

গোপনে গোপনে সারে প্রকাশ্য দুর্নীতি

মুখে তালা এঁটে সাধু ধ্যানে বসে চুপে

ধর্মীয় পোশাক পরে অপকর্ম ঢাকে

তালায় প্রসাদ ঢুকে জ্ঞান—চাবি নাশে

মূর্খের কাফেলা চাটে রাজার পাদুকা

 

আলোহীন দেশে আলু অতিমূল্যায়িত

আলুর পোকার বিষ সবপণ্যে সংক্রম

মানুষ অভাবে মরে আলু পোকা মন্ত্রী

বলে মধ্যম আয়ের দেশে টাকা ওড়ে

অন্ধকারে কালো টাকা ধরাছোঁয়া মানা

আবার ক্ষমতা পেলে শাদা ক’রে দেবে

 

 

 

জেগে উঠে সূর্যতরু

 

শেকড়ে আগুন জ্বলে পাতা পুড়ে ছাই

রৌদ্র স্নানে সেকা ত্বক খরা ঝড়ে খসে

তাপিত হৃদয় চায় মেঘের সান্নিধ্য

বৃষ্টি এলে পদতল জলে একাকার

গতিপথ ভেসে যায় কৃত্রিম বন্যায়

ভুখার সবুজ শাকে ভাগ মারে পোকা

বাজেটে ঘাটতি নেই ত্রাণ কাড়ে নেতা

শাদাভাতে ডাল নেই ক্ষুধা পেটে বাঁচে

তবু এই দেশে জন্মে অহংবোধে লড়ে

সোনার ছেলেরা যারা প্রাণ দিয়ে ছিল

মাতৃভাষা ভালোবেসে একুশে বায়ান্নে

যাদের পবিত্র রক্তে—  স্বাধীন স্বদেশ

তাদের প্রাণের স্বপ্ন দীপ্য বুকে হাসে

জেগে উঠে সূর্য—তরু বিদীর্ণ প্রান্তরে

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম