এখন সময়:বিকাল ৪:০৯- আজ: রবিবার-১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:বিকাল ৪:০৯- আজ: রবিবার
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

রিজোয়ান মাহমুদ— এর গুচ্ছ কবিতা

গুমানী নদীর পাড়

 

বড়সড় একটা আয়না

সাজানো তোমার রুম

এপাড় — ওপাড় সীমাহীনপ্রায়

ড্রেসিং করা ঢেউ তবু তোলপাড়

স্নো, আই লাইনার, চুড়ি — কাঁটা

অবিশ্বাস্য অবিরাম ধড়ফড় —

তুমি আমার আয়নামতি

পড়ে থাকে কদম আয়নাঘরে।

 

ভোরগুলো দুপুর হলেই নির্জনতা

রিমঝিম বিছানা আয়নাঘর ভেসে যায়

এঘরে তোমার জন্ম খুঁজি,

সুখ দ্যাখি, ম্যানিকিউর নিপুণ

মিস্তিরির গভীর নিঃশ্বাস টের পাই

অস্ত্রময় তুমি সে ঘাটে সমূহ সর্বনাশ

যেন একখানা ডিঙ্গিনৌকা, একঘটি জল

ভেসে যাবে দুদ্দাড় মিথুন তোড়ে

নিঃশ্বাস সবটা লাল লিপিস্টিক।

 

তুমি গুমানী নদীর পাড় একটা আয়নাঘর।

 

 

 

 

 

অবেলার গান

 

ভাবি, না লেখা একটা মুশায়েরা তুমি

অনেক দূরের মেঘ

সাদা কাগজ বাতাসে ওড়ে

হতচ্ছাড়া আমি বিপন্ন আবেগ।

 

যতটা দূরের, তারচেয়েও অনেক

ভাসাবো মনের ঝিল

ক্ষরণের রক্তবমনে পুড়ছে গান

টেনে ছিঁড়ে নামে বাতাসের খিল।

 

বুঝি, জলে ভাসে অন্যের সাম্পান

আমার বেদনা খান খান

মাঝি টানো তুমি ধীরে ধীরে

জলে ও জোয়ারে ভাসে আমার সম্মান।

 

 

 

 

 

 

 

মুহূর্তের মুগ্ধরা

 

মুগ্ধ, তোমার দিকে বাংলাদেশ

তুমি পানি দেবে না তাদের

যারা তৃষ্ণার্ত!

কত বয়স তোমার

বৈষম্যবাজরা ওঁৎ পেতেছে

তুমি আহতদের পানি হতে চেয়েছিলে।

স্তরে স্তরে মানুষ বড় হয়

তুমি বড় হ’য়ে উঠেছ পানিতে

দ্যাখো, পৃথিবীর তিনভাগ জল

সাগর সেঁচে তুলেছ একভাগ

আর্তরা যখন কাতরাচ্ছে

তোমার গভীর উচ্চারণ

আকাশ—বাতাস ধর্মহীন —

শুধু পানি—ই ধর্ম

পানিতে রুপান্তরিত তুমি

পানিতে জীবন পানিতে মরণ ;

এ—ই আপ্তবাক্য দুমড়েমুচড়ে

তোমার মন্দি্রত কন্ঠ — পানি লাগবে পানি

পানির অপর নাম আজ — মীর মুগ্ধ

মুহুর্তের মুগ্ধরা নিজের রক্তের পানিতে

সাঁতার কাটবে।

 

 

 

 

 

 

 

 

ভিন্ন এক দেয়াল

 

দেয়ালটি সবার আড়ালে বিষণ্ণতা দিয়ে তুলেছি এবার

এক কলস দুপুরে যখন ঘুমিয়ে পাতা

যখন ঘুঙট রাগ নেমেছে আঁধার করে,

দেয়াল নির্মাণে মনিব ছিল না পাশে ;

এটি আমাদের দুর্ভাগা মনন বৈষম্যের বিরুদ্ধ আকর।

শাদাচুনকামে খুব সুন্দর দেখায় জ্যোৎস্না প্লাবিত

অন্ধকারে — যেন প্যাগান পরীর দেশ।

দেয়ালচিত্রটি গুডবুকে ছিলনা কখনও

একটি নদী এঁকে তাতে জল দিলে

ঢেউ গোনা শুরু হয়ে যায়।

দেয়ালটি দেশ ভাগের না, মন ভাগেরও না

অদৃশ্য সুতোর সুঁই দিয়ে ঢাকা বিধবার ছাপ।

 

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম