এখন সময়:ভোর ৫:৪৫- আজ: শুক্রবার-১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:ভোর ৫:৪৫- আজ: শুক্রবার
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

সনতোষ বড়ুয়ার হালের ছড়া, কালের ছড়া

অর্জন গর্জন বর্জন

 

গায়ের শালে লাগিয়ে আগুন

ঝরিয়ে দিলেন ঘাম,

স্বর্ণাক্ষরে থাকবে লেখা

ইতিহাসে নাম!

 

পরাজিত পাকিস্তানও

যা’ করেনি আজও,

রিজভী ভাইয়ে দিলেন করে

সেই বিপ্লবী কাজও।

 

রাজনীতিতে যার থাকে না

একটুও অর্জন,

সেই নেতারই কণ্ঠে শুনি

বাঘেরই গর্জন!

 

থাকলে মাথায় রাজাকার আর

পাকিস্তানি জোস,

সবকিছুতেই আমরা খুঁজি

ভারতীয় দোষ।

 

 

আবার লড়াই-এক

 

নিজকে ভাবিস বুদ্ধিমান আর

আমায় ভাবিস অজ্ঞ,

কোন সাহসে করতে আছিস

বৃক্ষ নিধন যজ্ঞ?

 

কা- দেখে ভাবছি আমি

‘গাইল’ দেব আজ কি দিয়ে,

গাছ কাটলে খবর আছে

ভাব বুঝে নাও সিডিএ।

 

প্রাচীন গাছে শোভা বর্ধন

তোর উন্নয়ন রাখ,

লুট করে মাছ লুকিয়ে রাখার

কোথায় তেমন শাক?

 

উন্নয়নের নাম বেচে খাও

দেশ জনগন জানে,

ধান্ধাবাজি বাদ দিয়ে দে

বাঁচবি সসন্মানে।

 

 

 

 

 

কিশোর গ্যাং

 

মা চেয়েছে সন্তান তার

থাকুক শুধু দুধভাতে,

অবস্থা আজ ত্রাহি ত্রাহি

কিশোর গ্যাং এর উৎপাতে।

 

মু-ু কাটে হাত-পা কাটে

বীর দর্পে ঘুরছে,

লাগছে আগুন শহর জুড়ে

দেবালয়ও পুড়ছে।

 

ষ-া নেতা পা-া নেতা

অপরাধীর গডফাদার,

বলছে সবাই করতে দমন

করতে হবে ‘কট’ ফাদার।

 

বুঝতে হবে কে পুষছে

কালনাগিনী, ফেলছে শ্বাস,

সরকারি দল দিচ্ছে ছাতা

ছাতার নিচে করছে বাস?

 

সেই না হলে দমন করা

হাতের তুড়িই যথেষ্ট,

আইন ও পুলিশ শেষ ভরসা

দেখতে রাজি কে শ্রেষ্ঠ!

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম