এখন সময়:রাত ১:৩৭- আজ: শনিবার-১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ১:৩৭- আজ: শনিবার
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

সাত দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় বই মেলা অনুষ্ঠিত

॥ আন্দরকিল্লা রিপোর্ট ॥ সাত দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় বই মেলা অনুষ্ঠিত হলো মিউনিসিপাল মডেল হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে। গত ১৪ অক্টোবর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেনÑ‘সন্ত্রাস, অস্ত্র পরিহার করব। হাতে রাখব বই। এই হোক আমাদের শপথ। এর দ্বারা সমাজ আলোকিত হবে।’ প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি আরো বলেন ২০০১-২০০২ সাল পর্যন্ত চট্টগ্রামের বাঁশখালীতে ইউএনও থাকাকালীন একুশে বইমেলা দেখতে ঢাকায় যেতাম, তখন দুঃখ করতাম চট্টগ্রামে কেন বইমেলা হয়না। এখন সময় পাল্টেছে। চট্টগ্রামে হচ্ছে বই মেলা। এখন আর ঢাকায় যেতে হবে না।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী কমিশনার নীলুফা ইয়াসমিন চৌধুরী ও রাজীব হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহা পরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, সিএমপির অতিরিক্ত কমিশনার এম.এ. মাসুদ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কবি আবদুল মালেক, মহানগর মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার মোজাফ্ফর আহমদ, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মহিউদ্দীন শাহ আলম নিপু, বাপুস পরিচালক নেসারউদ্দিন আইয়ুব।

সংষ্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় ৭দিনব্যাপী এই মেলা চলে। ঢাকা ও চট্টগ্রামের খ্যাতনামা প্রকাশনা সংস্থার ৭৫টি স্টল বসে মেলায়। এর মধ্যে বাংলা একাডেমিসহ  সরকারি প্রকাশনী সংস্থা ১০টি ও ৬৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে। মেলায় প্রতিদিন বিভিন্ন রকমের সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলে। ২০ অক্টোবর সম্পানী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হয়।

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম