এখন সময়:রাত ২:৫৯- আজ: মঙ্গলবার-১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ২:৫৯- আজ: মঙ্গলবার
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

সাথী দাশ -অনিশ্চিত জীবন

সাথী দাশ
অনিশ্চিত জীবন

নিশ্চিত-অনিশ্চিতের ফারাক খোঁজার সময় এটা নয়,
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সেই মনের ভেতর হা-হুতাশ।
অবাধ্য স্মৃতির টান, পুকুরের জলে ঘাইমারা মাছ যেন
হুঁশ করে ওঠে আর বুদবুদ ছড়ায়; অনুভবে দীর্ঘশ্বাস।

মানুষের সাথে মানুষ সঙ্গ-অনুষঙ্গে চলমান সাযুজ্যে
মমতায়, ভালবাসায়, কোমলে-সারল্যে প্রীতিময় সময়,
ঘুম-স্বপ্নে মৃত্যু-স্বপ্নে আলো-আধাঁরিতে সব কুয়াশাময়
একি মৃত্যুর হাতছানি? নাকি মৃত্যু-উপলব্ধি! স্নায়ু-ভ্রম।
চেতনায় ভাসে নানা স্মৃতিকথা,বাস্তবটা যে দুঃসময়।

চতুর্দিকে ভয়াবহ ক্ষয়, জীবন-জীবিকায় ক্ষয়ের¯্রােত,
মন ও সম্পদের ক্ষয়, তাসের ঘরের মতো অচেনা এক
সুনামির মতো তাণ্ডব ভাঙ্গন, ভাঙ্গনেই ক্ষয়, উৎসমুখ
খুঁজতে খুঁজতে কিছুই মিলে না, অজানা শংকার গ্রোত
রাত্রির অন্ধকারে। কিন্তু আলো জ্বলে আকাশের ছাদে

আ-আহারে দরদিয়া, “জীবন এ্যাতো ছোটো ক্যানে।”

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম