এখন সময়:বিকাল ৩:১৫- আজ: শুক্রবার-১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:বিকাল ৩:১৫- আজ: শুক্রবার
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

সৈয়দা নাদিরা বেগম-এর তানকা

অক্ষর বিন্যাস..  ৫+৭+৫+৭+৭)

 

১। ভাগ্যবন্দি

 

অতিসর্তক

চোরাবালির ফাঁদ

অতিহিসাবি

শুভঙ্করের ফাঁকি

অপরিণামদর্শী।

 

২।    বিশ্বাসী

 

উঠবেই জেগে

নিমজ্জিত চেতনা

ভাসাবে মন

ঝলমল আলোকে

আত্মার জাগরণে।

 

৩।  পরিচয়

 

জন্ম নিষিদ্ধ

নয় সে আবরিত

মুক্ত মানুষ

সম্মুখ যাত্রা তার

মহিমা স্বঘোষিত।

 

৪।  চক্রভেদ

 

প্রশ্নের জালে

উত্তর খোঁজা মন

সহজতর,

সরল উত্তরণ

আলোর বিকিরণ।

 

 

৫।  কেউকেটা

 

যেমন ছিল

ঠিক তেমনি আছে

বিত্ত না ভেঙ্গে

হঠাৎ হাওয়ায়

বদল পরিবেশ।

 

৬।  ঝরা শেফালী

 

শিউলি তুমি

ভোরের হাওয়ায়

দোদুল্যমান

ভালোবাসা মাটির

সূর্যের অভিমানী।

 

 

 

 

 

৭।  আগমনী বার্তা

 

ফিরে যাবো না

ফেলে আসা অতীতে

অতিথি হব

নতুন আগমনে

নব আশ্বাসে।

 

৮।  বুদ্ধিভ্রষ্ট

 

হটকারিত্ব

ভবিষ্য ভাবনায়

ভাবিত নয়

সঙ্গী হ-য-ব-র-ল

বিচার নির্বিকার।

 

৯।  কথার কথা

 

বাগাড়ম্বর

অকারণ পুলকে

হয় কথক

অর্থহীন কথায়

বাতাস ভারী করে।

 

১০।  খল

সর্প প্রবৃত্তি

লুকানো গুপ্তশত্রু

বিচারযোগ্য

অধীন শাস্তিভোগ

ক্ষমাহীন শিকার।

 

১১।  অপ্রাসঙ্গিক

 

মাতিয়ে রাখে

ভাবনা অবাস্তব

বহতা নদী

স্রোতের টানেটানে

উধাও নিরুদ্দেশ।

 

১২।  গোলকত্ব

 

খড়িমাটির

আঁকিবুঁকি সাধনা

জীবনপথ

বিজ্ঞেয় মতাদর্শ

নির্বোধত্ব সীমানা !

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম