এখন সময়:বিকাল ৪:১১- আজ: বুধবার-১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:বিকাল ৪:১১- আজ: বুধবার
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

হালের ছড়া কালের ছড়া

সনতোষ বড়ুয়া

 

এক.

 

দিন চলছে দিনের মত

আর কী দেখার বাকি?

ঢাকার মাইকে গলা ফাটায়

মান্না, নূরু, সাকি।

 

দুই.

 

যেমন থাকে মঙ্গল আর

আশেপাশে শনি,

মিথ্যে কথার গল্প বলেন

গোলাম মাওলা রণি।

 

তিন.

 

টান মারলে ধোঁয়ার আকাশ

হিমালয়ে শিব,

কথায় দেখি বড়ি ফোটায়

সে এক আন্দালিব।

 

চার.

 

প্রকৃতি তছনছ হয়ে যায়

প্রলয় ঘূর্ণিঝড়ে,

দু’য়েক বাসে আগুন দিলে

সরকার কি পড়ে?

 

পাঁচ.

 

চলতি পথে ধর্মশালায়

একটু আমি থামি,

আসল পাপী কে বলতো

ঈশ্বর না আমি?

 

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম