এখন সময়:রাত ১২:৩৫- আজ: বুধবার-২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ১২:৩৫- আজ: বুধবার
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

চাঁদপুর চর্যাপদ সাহিত্য একাডেমির কবিতা উৎসবে ১০ গুণী ব্যক্তির পুরস্কার লাভ

আন্দরকিল্লা ডেক্স : নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো চর্যাপদ সাহিত্য একাডেমির কবিতা উৎসব-২০২৫। গত ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টায় চাঁদপুর শহরের ইউরেশিয়া চাইনিজ রেস্টুরেন্টে সবুজ ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান কথাসাহিত্যিক নাসরীন জাহান। প্রধান আলোচক ছিলেন জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ।

অনুষ্ঠানে দেশের ১০ গুণী ব্যক্তির হাতে তুলে দেয়া হয় চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২৩ ও ২০২৪। কবিতায় আশরাফ আহমদ, কথাসাহিত্যে নাহিদা আশরাফী, গবেষণা সাহিত্যে হাসান আলী, সংগীতে শহীদুল্লাহ ফরায়জী, চারুকলায় মোহাম্মদ আজাদ হোসেনের হাতে ২০২৩, কবিতায় হোসেন দেলওয়ার, সংগীতে মিল্টন খন্দকার, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ, সংগঠনে গৌরাঙ্গ সাহা, বিপ্লব ও গণমিছিলের কণ্ঠস্বর বিভাগে রকিব লিখনের হাতে ২০২৪-এর পুরস্কার তুলে দেয়া হয়।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে, মহাপরিচালক রফিকুজ্জামান রণি ও উদযাপন পরিষদের সদস্য সচিব শিউলী মজুমদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর

জেলা সংসদের সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপমহাপরিচালক দুখাই মুহাম্মাদ। শুভেচ্ছা বক্তব্য দেন চর্যাপদ একাডেমির উপ-মহাপরিচালক নন্দিতা দাস, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স ও সিসিডিএ-এর চাঁদপুর সদর উপজেলার সমন্বয়কারী নার্গিস আক্তার। প্রশংসাপত্র পাঠ করেন নন্দিতা দাস, জয়ন্তী ভৌমিক, আইরিন সুলতানা লিমা, কামরুন্নাহার বিউটি, রিমি মজুমদার, দিপান্বিতা দাস, সাথি, নাজমুল ইসলাম, খাদিজা মুন্নি ও গীতিকবি রাসেল ইব্রাহীম।

প্রথমেই সোম দত্তের পরিচালনায় নৃত্যধারা সংগঠনের একঝাঁক তরুণশিল্পী নৃত্য পরিবেশন করেন। তারপর দিলীপ ঘোষের হাওয়াইয়ান গিটার, রবীন্দ্র মজুমদারের গান ও বাচিকশিল্পীদের কবিতা আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিত পুরস্কার প্রদান করে আসছে। এবার অনুষ্ঠান পার্টনার ছিলো ফোকাস মোহনা ও ইয়ূথ ফোরাম বাংলাদেশ।

বিশ্ব নারী দিবসের পুনর্পাঠ : বহুমাত্রিক নারীর নতুন ভাষ্য

শাহেদ কায়েস   নারীর ইতিহাস কোনো একরৈখিক অগ্রযাত্রা নয়—তা বহু পথে বয়ে চলা নদীর মতো, যেখানে সংগ্রাম, প্রেম, প্রতিরোধ, রাজনীতি, শ্রম, মাতৃত্ব, শিল্প, দর্শন ও

আন্দরকিল্লার ইফতার অনুষ্ঠানে সুধীজনদের অভিমত বাঙালি জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার চিহ্নটিই অনির্বাণ অস্তিত্বের প্রতীক

আন্দরকিল্লা ডেক্স : শিল্প-সাহিত্য-সংস্কৃতি সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র ইফতার আয়োজনে সম্পাদক মুহম্মদ নুরুল আবসার তাঁর স্বাগত বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেন যে, আন্দরকিল্লা কোনো বলয়বদ্ধ সীমানায়

প্রথা ভেঙে বেরিয়ে এসো নারী  

গৌতম কুমার রায় বিংশ শতাব্দী বিদায় হওয়ার পরে এসেছে একবিংশ শতাব্দী। বিজ্ঞান এগিয়েছে। সাথে পাল্লা দিয়ে এগিয়েছে পুরুষ। কিন্তু নারী ! শুধু পিছিয়েছে নারী। কেন

আদিবাসী নারী

কুমার প্রীতীশ বল   ‘হৈ হৈ হৈ জুমত  যেবং. জুমে যেইনে গচ্ছা সুদা তুলিবং. গচ্ছা সুদা তুলি নেই টেঙ্গা কামেবং।’ চাকমা এই গানটির বাংলা অনুবাদ

মহাশ্বেতা দেবী: দর্শন, সাহিত্য ও সমাজচেতনার প্রতিফলন

রওশন রুবী   মহাশ্বেতা দেবী উপমহাদেশের একজন শক্তিমান ও প্রখ্যাত লেখক। তাঁর শতবর্ষ আমাদের মনে করিয়ে দেয়—সাহিত্য শব্দের সীমা অতিক্রম করে মানবতার গভীর নৈতিক শক্তিতে