এখন সময়:ভোর ৫:১২- আজ: শনিবার-৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:ভোর ৫:১২- আজ: শনিবার
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

নিলামে পিকাসোর চিত্রকর্ম : ১২ কোটি ডলারে বিক্রির প্রত্যাশা

অতি সম্প্রতি বিশ্ববরেণ্য স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর আরেকটি বিখ্যাত চিত্রকর্ম নিলামে উঠতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, তাঁর এই চিত্রকর্ম ১২ কোটি ডলারের বেশি মূল্যে বিক্রি হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৩১৭ কোটি টাকার মতো। পিকাসোর এই চিত্রকর্মের নাম ‘ফাম আ লা মোন্ত্রে’। ১৯৩২ সালের আগস্টে এই তৈলচিত্র তিনি প্রেমিকা মারি তেরাইস ওয়ালতাকে উপজীব্য করে এঁকেছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামকারী প্রতিষ্ঠান সথবিস চিত্রকর্মটি দুই দিনের প্রদর্শনীতে তুলছে। চিত্রকর্মটি উচ্চতায় ৫১ ইঞ্চি ও প্রস্থে ৩৮ ইঞ্চি। নিলামকারী প্রতিষ্ঠানের মতে, এটি পিকাসোর সোনালিকালের আঁকা ছবিগুলোর একটি। এক বিবৃতিতে সথবিসের ইমপ্রেশনিস্ট অ্যান্ড মডার্ন আর্ট ফর দ্য আমেরিকাসের প্রধান জুলিয়ান ডোস বলেন, যে কোনো বিচারে ফাম আ লা মোন্ত্রে একটি সেরা চিত্রকর্ম। প্রসঙ্গত, পিকাসোর সঙ্গে ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯২৭ সালে প্রথম ওয়ালতার দেখা হয়েছিল। তখন ওয়ালতার বয়স ছিল ১৭ বছর। পিকাসো তখন পর্যন্ত তাঁর প্রথম স্ত্রী রাশিয়া-ইউক্রেনিয়ান ব্যালে নৃত্যশিল্পী ওলগা খোখলোভার সঙ্গে পুরোপুরি বিয়ের সম্পর্কে জড়িত ছিলেন।

 

ওই সাক্ষাতের পর চিত্র, ভাস্কর্যসহ পিকাসোর বিভিন্ন শিল্পকর্মের উপজীব্য হয়ে উঠেছিলেন ওয়ালতা। একপর্যায়ে তাঁরা বিয়ে করেন। পিকাসোর মৃত্যুর পর (১৯৭৩) ওয়ালতার বিশ্বভ্রমণও বেশি দিন স্থায়ী হয়নি। তিনি ১৯৭৭ সালে মারা যান। ফাম আ লা মোন্ত্রে বিশ্ববিখ্যাত চিত্রসংগ্রাহক ফিশার লংদুর সংগ্রহে ছিল। দ্য আর্ট নিউজপেপারের মতে, চলতি বছরের শুরুতে ১০২ বছর বয়সে ফিশারের মৃত্যু হয়। তাঁর সংগ্রহে ১২০টির মতো স্বনাধন্য চিত্রকর্ম ছিল।

মুসলিম সম্পাদিত ও প্রকাশিত সাহিত্য পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র : শিখা

ইসরাইল খান ভূমিকা: উনিশ শতকের রেনেসাঁস হিন্দুসমাজেই বদ্ধ ছিল। ওর মর্মবাণী সমাজঅভ্যন্তরে প্রবাহিত করেছিলো যেসকল সাময়িকপত্র তা ছিল হিন্দুসমাজপতিগণের। মুসলিম- পত্রপত্রিকার উদাহরণ কেবলই পার্শ্বপ্রতিক্রিয়া। উল্লেখ

নাটোরের সাহিত্য সম্মেলনে রত্নগর্ভা হাজেরা খাতুন পদক ২০২৫ প্রদান ও গুণীজন সংবর্ধনা

\ আন্দরকিল্লা ডেক্স \ নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক জাকির তালুকদার হাজেরা ফাউন্ডেশন সাহিত্য সম্মেলন শুভ উদ্বোধন করেন। সম্মেলনে প্রতি

আন্দরকিল্লা’র উদ্যোগে তিন কবির জন্মদিন উদযাপন

মন ও প্রাণের অনাবিল আনন্দ আমেজে শীতার্ত সন্ধ্যেয় হৃদয়ের উষ্ণতায় উচ্ছল উচ্ছ্বাসে আন্দরকিল্লার ২৮ বছর পদার্পণ, ইংরেজি নববর্ষ ২০২৬, এবং তিন কবির জন্মদিন উদযাপন অনুষ্ঠিত

প্রজেক্ট ক্লাউড হাউস

রোখসানা ইয়াসমিন মণি ডা. অভ্র সেনগুপ্ত, একজন প্রথিতযশা জ্যোতির্বিজ্ঞানী। ল্যাবের কাঁচের দেওয়ালের ওপারে ধূসর আকাশের দিকে তাকিয়ে আছেন। আজ সকালটা মেঘাচ্ছন্ন, ঠিক তার মনের মতো।