বিপুল বড়ুয়া
কোথায় বাবার পাঞ্জাবি
পায় না চটি জোড়া
কোথায় গেলো চশমা কলম
আচ্ছা রেসের ঘোড়া|
রুমালখানা উধাও হলো
পায় না খুঁজে ছাতা
এই তো রাখা ঘড়ি ওমা
কোথায় গেলো যা তা|
অফিস ব্যাগ পাচ্ছি না তো
ফাইল পত্তর লুকে
রেগে বাবা বাসা মাথায়
মামলা দেবেন টুকে|
বাবু বলে সাজছি বাবা
সব নিয়েছি দেখো
ফেরত দেবো কদিন আমায়
বাবা বলে ডেকো|
পড়েছেনঃ ৮




