(১)
মনপুরে মন পোড়ে
ওই দুটি চোখ তার
যেনো অসমাপ্ত কবিতা-
দহনেও যাচে প্রেম
হৃদয় নেয় যে কেড়ে|
(২)
অখণ্ড নীরবতায়ও থাকে এক সুখ
অবিরাম ভায়ালিন বাজায় গোপন মুখ|
(৩)
কামনার সলতে নিভিয়ে রেখো
অভিলাসী প্রেম পুড়ে যদি ছাই হয়
মিলনের কালিমা ঢেকো|
(৪)
এত বেশি জ্বালিও না
নিঃশেষে পুড়ে গেলে
আগুনও যাবে নিভে
নিজের বলতে কিছু থাকবে না|
(৫)
বৃষ্টিস্নাত প্রভাত
ˆভরবী রাগ
আবির রাঙা বিভাবরী
যেন তোমার দুচোখের ধারাপাত|
মৃন্ময়ী মৃম
ফিজি দ্বীপবাসী
পড়েছেনঃ ৬




