এখন সময়:সকাল ৮:৩৫- আজ: শনিবার-৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:সকাল ৮:৩৫- আজ: শনিবার
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

যেতে হবে আরো বহুদূর… (সম্পাদকীয়- ডিসেম্বর ২০২৩)

বিজয়ের ৫২ বছর পরে এসে পেছনের দিকে তাকালে সত্যি অবাক হতে হয়। আমরা কী ছিলাম, এখন কী হয়েছি? যে বাঙালি জাতিকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে কটাক্ষ করা হয়েছিল সেই বাঙালি এখন বিশ্ব সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, অর্জন করেছে মর্যাদার আসন। উন্নয়নের বহুবিধ সূচকে প্রতিবেশী অনেক দেশকে বাংলাদেশ ছাড়িয়ে গেছে। কৃষি বিপ্লবের মাধ্যমেÑখাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। চতুর্থ শিল্প বিপ্লবের মোকাবেলা করছে। শিক্ষা-স্বাস্থ্যেও যথেষ্ট অগ্রগতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থায় হয়েছে অভূতপূর্ব উন্নয়ন। গোটা জাতি এখন তথ্য প্রযুক্তিতে অভ্যস্থ হয়ে বাংলাদেশকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছে। ব্যবসা-বাণিজ্যে ও অর্থনীতিতে হয়েছে বিস্তর অগ্রগতি।

বীরের এই অমিত সম্ভাবনাময় জাতিকে পশ্চিম পাকিস্তানি ও তার দোসররা মিলে চেয়েছিল দমিয়ে রাখতে। কিন্তু বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে ছিনিয়ে এনেছে স্বাধীনতার রক্তিম সূর্য। দীর্ঘ নয় মাস বাংলার কৃষক-শ্রমিক-জনতা একাকার হয়ে যুুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ১৯৭১ সালের ষোল ডিসেম্বর হানাদার বাহিনীর আত্মসমর্র্পণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার লাল সূর্য উদিত হয়। কিন্তু হানাদার বাহিনী শুধু ত্রিশ লক্ষ বাঙালি নিধন করে ক্ষান্ত হয়নি ধ্বংস করে দিয়েছে এ দেশের যোগাযোগ ও অবকাঠামো, লুট করে নিয়েছে ব্যাংকের টাকা। এ জাতি যাতে ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য যুদ্ধের শেষ মুহূর্তে এদেশের শ্রেষ্ঠ সন্তান বরেণ্য বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছিলেন ‘তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবানা’। সত্যি পারেনি। অদম্য সাহসী বীরের জাতি বাঙালি স্বাধীনতার পর থেকেই নিজেদের আত্মউন্নয়নে মনোনিবেশ করে। বিজয়ের ৫২ বছর পর এসে পেছনে তাকালে বিস্ময়ে অবাক হতে হয়। একাত্তরে আমরা কী ছিলাম, এখন আমরা কী হয়েছি?

কিন্তু এখানেই থেমে গেলে চলবে না। আমাদের যেতে হবে আরো বহুদূর। আমাদের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা এখনও আন্তর্জাতিক মানের হয়নি। এ দুটো খাতে আমরা চলমান বিশ্ব থেকে অনেক পিছিয়ে আছি। গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও নির্বাচনী ব্যবস্থায় আনতে হবে ব্যাপক পরিবর্তন। আর দেশ থেকে ঘুষ, দুর্নীতি, বিতাড়িত করতে পারলে এ দেশটা সত্যি সত্যি সোনার বাংলাদেশে পরিণত হবে। আসুন মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের ঘাটতিগুলো পূরণ করি। আমরাও একদিন উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবো বুক উঁচিয়ে। সেদিন আর বেশি দূরে নয়।

মুসলিম সম্পাদিত ও প্রকাশিত সাহিত্য পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র : শিখা

ইসরাইল খান ভূমিকা: উনিশ শতকের রেনেসাঁস হিন্দুসমাজেই বদ্ধ ছিল। ওর মর্মবাণী সমাজঅভ্যন্তরে প্রবাহিত করেছিলো যেসকল সাময়িকপত্র তা ছিল হিন্দুসমাজপতিগণের। মুসলিম- পত্রপত্রিকার উদাহরণ কেবলই পার্শ্বপ্রতিক্রিয়া। উল্লেখ

নাটোরের সাহিত্য সম্মেলনে রত্নগর্ভা হাজেরা খাতুন পদক ২০২৫ প্রদান ও গুণীজন সংবর্ধনা

\ আন্দরকিল্লা ডেক্স \ নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক জাকির তালুকদার হাজেরা ফাউন্ডেশন সাহিত্য সম্মেলন শুভ উদ্বোধন করেন। সম্মেলনে প্রতি

আন্দরকিল্লা’র উদ্যোগে তিন কবির জন্মদিন উদযাপন

মন ও প্রাণের অনাবিল আনন্দ আমেজে শীতার্ত সন্ধ্যেয় হৃদয়ের উষ্ণতায় উচ্ছল উচ্ছ্বাসে আন্দরকিল্লার ২৮ বছর পদার্পণ, ইংরেজি নববর্ষ ২০২৬, এবং তিন কবির জন্মদিন উদযাপন অনুষ্ঠিত

প্রজেক্ট ক্লাউড হাউস

রোখসানা ইয়াসমিন মণি ডা. অভ্র সেনগুপ্ত, একজন প্রথিতযশা জ্যোতির্বিজ্ঞানী। ল্যাবের কাঁচের দেওয়ালের ওপারে ধূসর আকাশের দিকে তাকিয়ে আছেন। আজ সকালটা মেঘাচ্ছন্ন, ঠিক তার মনের মতো।