এখন সময়:রাত ১:৩১- আজ: বুধবার-২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ১:৩১- আজ: বুধবার
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

সমকালীন ছড়া

মোহাম্মদ শহীদুল্লাহ্

 

১.

তিল তিল তিলটা,

সিল মেরে পাশ তাই

কায়েমীর বিলটা।

শনশন শংকা,

সিন্ডিকেটে লোটে

পেঁয়াজ,আলু,লঙ্কা।

 

২.

আমি,তুমি ডামি যে,

হাতে পায়ে ধরাধরি,

মাথা পেতে গড়াগড়ি,

ভোটে তাই নামি যে।

চারমুখী যুদ্ধে,

আঁতিপাঁতিশুদ্ধ,

কেঁদেকুটে ঘামি যে।

 

৩.

হিম হিম পলিটিক্স,

টিমটিম বাত্তি,

হেঁটে চলে রাজপথে

মারমুখী হাত্তি।

হাতাতির ধাক্কায়

পাচার চাক্কা!

বিজনেস ম্যাগনেট

বাহা,বেডা বাক্কা!

 

৪.

বরাদ্দ গিলে টিলে

মেদে জমা ভুঁড়ি,

রোল মডেলের হাসি,

আর জারিজুরি।

সুইস ব্যাংকের টাকা,

ফরেনের লোন,

শুনে শুনে হয়রান

একই রিংটোন।

সগিরালী তুলবেই

লাঠিঅলা হাত,

লুটেরার গোষ্ঠী

হবে কপোকাত।

 

বিশ্ব নারী দিবসের পুনর্পাঠ : বহুমাত্রিক নারীর নতুন ভাষ্য

শাহেদ কায়েস   নারীর ইতিহাস কোনো একরৈখিক অগ্রযাত্রা নয়—তা বহু পথে বয়ে চলা নদীর মতো, যেখানে সংগ্রাম, প্রেম, প্রতিরোধ, রাজনীতি, শ্রম, মাতৃত্ব, শিল্প, দর্শন ও

আন্দরকিল্লার ইফতার অনুষ্ঠানে সুধীজনদের অভিমত বাঙালি জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার চিহ্নটিই অনির্বাণ অস্তিত্বের প্রতীক

আন্দরকিল্লা ডেক্স : শিল্প-সাহিত্য-সংস্কৃতি সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র ইফতার আয়োজনে সম্পাদক মুহম্মদ নুরুল আবসার তাঁর স্বাগত বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেন যে, আন্দরকিল্লা কোনো বলয়বদ্ধ সীমানায়

প্রথা ভেঙে বেরিয়ে এসো নারী  

গৌতম কুমার রায় বিংশ শতাব্দী বিদায় হওয়ার পরে এসেছে একবিংশ শতাব্দী। বিজ্ঞান এগিয়েছে। সাথে পাল্লা দিয়ে এগিয়েছে পুরুষ। কিন্তু নারী ! শুধু পিছিয়েছে নারী। কেন

আদিবাসী নারী

কুমার প্রীতীশ বল   ‘হৈ হৈ হৈ জুমত  যেবং. জুমে যেইনে গচ্ছা সুদা তুলিবং. গচ্ছা সুদা তুলি নেই টেঙ্গা কামেবং।’ চাকমা এই গানটির বাংলা অনুবাদ

মহাশ্বেতা দেবী: দর্শন, সাহিত্য ও সমাজচেতনার প্রতিফলন

রওশন রুবী   মহাশ্বেতা দেবী উপমহাদেশের একজন শক্তিমান ও প্রখ্যাত লেখক। তাঁর শতবর্ষ আমাদের মনে করিয়ে দেয়—সাহিত্য শব্দের সীমা অতিক্রম করে মানবতার গভীর নৈতিক শক্তিতে