এখন সময়:সকাল ১০:৩৪- আজ: মঙ্গলবার-২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:সকাল ১০:৩৪- আজ: মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল

সাহিত্যে নোবেল পুরস্কার ও আমরা

জাকির তালুকদার:

এমন এক ভাষায় লেখালেখি করি যে ভাষার আন্তর্জাতিক অর্থনৈতিক মূল্য নেই।

এই ভাষায় কথা বলা মানুষরা বিজ্ঞান গবেষণা, অর্থনীতির গবেষণা নিজের দেশে করতে পারে না।

এই ভাষায় এমন কোনো ব্যক্তিত্ব নেই যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারেন।

 

এই ভাষায় এমন কোনো অনুবাদক বা সম্পাদক নেই যিনি উপযুক্ত অনুবাদের মাধ্যমে আমাদের ভাষার সেরা লেখাগুলি আন্তর্জাতিক পরিম-লে তুলে ধরতে পারেন। শুধু ইংরেজিতে অনূদিত হয়ে কিছু বই প্রকাশিত হওয়াই যথেষ্ট নয়, ভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ পত্রিকাগুলোতে সেই বইগুলো আলোচিত না হলে চেইন বুকশপগুলো সেই বই তাদের দোকানের র‌্যাকেই জায়গা দেবে না। দেয় না। আমি অন্তত কোনো বুকশপে বাংলাদেশের কোনো লেখক-কবির বই দেখিনি।

বাংলাভাষার অনেক লেখক-কবি ইউরোপ-আমেরিকায় স্থায়ী হয়েছেন। কিন্তু কাউকেই দেখিনি সেসব দেশের মূলধারার সাহিত্যের সাথে সংযুক্ত হতে। ইচ্ছা নেই তা নয়। কিন্তু নানা কারণে সম্ভব হয়নি।

 

প্রশ্ন উঠতে পারে আফ্রিকা এবং লাতিন আমেরিকান অভিবাসী লেখকরা সেখানে জায়গা করে নিতে পারলে আমাদের প্রবাসী লেখকরা কেন পারছেন না?

উত্তর হচ্ছে, আফ্রিকার লেখক-কবিরা সেখানে গেছেন সাহিত্যের তীব্র আগুন বুকে নিয়েই। নিজের দেশ থেকে কেউ বিতারিত, কেউ গৃহযুদ্ধের শিকার। তারা নিজেদের দেশকে তুলে ধরার ব্রত নিয়ে তীব্র যুদ্ধে নামেন সেখানে। তাই অবজ্ঞা, অবহেলা, অপমান– কিছুই তাদের দমাতে পারেনি। তারা নিজেদের জন্য জায়গা তৈরি করেছেন, একই সাথে পথ তৈরি করে গেছেন পরবর্তীতে যারা যাবেন সেখানে, তাদের জন্য।

 

 

তারা সেখানে গিয়ে নিজেদের ভাষায় লিখে দেশের পত্রিকায় ছাপার জন্য পাঠাননি। লিখেছেন ইংরেজিতেই। ইংরেজি দিয়েই ইংরেজ সাহিত্যিকদের সমান্তরালে লড়াই চালিয়েছেন।

ছাপোষা মানুষ সাহিত্যে বেশিদূর এগুতে পারে না। আফ্রিকা-লাতিন আমেরিকান প্রবাসী লেখকরা প্রবাসে গিয়েও তীব্র দারিদ্র্যের সাথে লড়াই করেছেন। কিন্তু ছাপোষা হননি।

অন্যদিকে আমাদের লেখক-কবিরা এখানকার মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত জীবন ছেড়ে সেখানে গেছেন আরেকটু সুখে থাকবেন বলে। কোনো ঝুঁকি কেউ নিতে পারেননি।

আমি তাদের দোষ দিই না। কারণ দেখেছি অভিবাসীদের প্রথম প্রজন্মের জীবন কেটে যায় পরিবারের জন্য স্থায়ী একটি ব্যবস্থা করতেই। আর পরের প্রজন্ম বাংলা শিখতে চায় না। নিজেকে বাঙালি না ভেবে আমেরিকান বা ব্রিটিশ বা কেনেডিয়ান ভাবতে পছন্দ করে।

বাংলাসাহিত্য তাই সেখানে পুরোপুরি অপরিচিত। রবীন্দ্রনাথেই শুরু রবীন্দ্রনাথেই শেষ।

তাই নোবেল পাওয়ার যোগ্যতা আর কোনো বাঙালি লেখকের ছিল কি না, আছে কি না, সেই পরীক্ষাতেই দাঁড়ানোর সুযোগটাই নেই।

 

আমি কি বাংলাভাষার লেখক হবার জন্য নিজেকে দুর্ভাগা মনে করি। বুক ঠুকে বলতে পারি– একদম না।

শুধু দেশের মানুষকে বলতে চাই– নোবেল না পেলেই একটি ভাষার সাহিত্য তুচ্ছ হয়ে যায় না। নোবেল পুরস্কার পাওয়ার সাথে শুধু সাহিত্যের মান নয়, আরো অনেক বিষয় জড়িত।

 

 

জাকির তালুকদার, কথাসাহিত্যিক

উইলিয়াম রাদিচে : বাঙালিত্বের সাধক

মহীবুল আজিজ বাংলা ভাষা ও সাহিত্যের এক অনন্য সাধক উইলিয়াম রাদিচে’র নাম তাঁর বাঙালিত্বের সাধনার জন্য সমগ্র পৃথিবীতে স্মরণীয় হয়ে রয়েছে। তাঁর অনূদিত রবীন্দ্রনাথের ছোটগল্প

রামিনা সাদাতখানের শিল্পকর্ম: অবিরল রঙের ধারায় সিক্ত জগৎ ও জীবন

সাজ্জাদ হোসেন জামি ও আ.ম.ম.মামুন   শিল্পসাহিত্য ও সমাজভাবনামূলক কাগজ ‘মাসিক আন্দরকিল্লা’র জুলাই-২০২৩ সংখ্যা। প্রচ্ছদে ব্যবহৃত স্নিগ্ধ ব্যতিক্রম একটি ছবি দেখে চোখ আটকে গেলো। রঙের

সলিমুল্লাহ খানের আদমবোমা

মুহাম্মদ ইসহাক   বিশ্বের ইতিহাসে নানান সময়ে ভিন্ন ভিন্ন ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। উন্নয়নশীল, অনুন্নত, উন্নয়নকামী কিংবা উন্নত দেশগুলোর মধ্যে যুদ্ধ কিংবা বিদ্রোহ হয়েছে। সাম্রাজ্যবাদ

আহমদ ছফার দশ দর্শন

আসহাবে কাহাফ   আমাদের প্রজ্ঞা ও সাধনার যথেষ্ট ঘাটতি আছে, এ ঘাটতি থেকেই আমাদের সভ্য সমাজের প্রতিটি মানুষের অন্তরে প্রবেশ করেছে, পরশ্রীকাতরতা ও হীনমন্যতার! যার

সৈয়দ মনজুর কবির-এর পাঁচটি অনুগল্প

অনড় প্রতিযোগিতা   এই মাত্র ভোরের সূর্য লাল আভা ছড়িয়েছে! অসংখ্য কাক উড়ছে দিক্ বিদিক। শুধু একটি কাকের যত আগ্রহ ডাস্টবিনের পাশে তাকিয়ে থাকা লোকটির