এখন সময়:রাত ৮:৩৭- আজ: মঙ্গলবার-২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ৮:৩৭- আজ: মঙ্গলবার
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

সৈয়দা নাদিরা বেগম এর তানকা তানকা (অক্ষর বিন্যাস)

৫+৭+৫+৭+৭)

 

১৪.     রহস্য

খেলা খেলতে

তুমিই শুধু পারো

হে বিচিত্রতা !

চিরায়ত স্বরূপে

অনায়াস খেলায়।

 

১৫       ঘানি

ঘূর্ণায়মান !

তেল নিঃসরণ

একঘেয়েমি,

ঘুরছি শুধু একা

চোখে বাঁধা ঠুলিতে।

 

১৬       ভালোবাসা

মোহিনী মন

অনুরাগে রাঙানো

আবেশে ভরা!

গভীরে চলা তার

নিবিড় বিশ্বাসের।

 

১৭       বেভুল

ভুলের সাথে

শুধু বেভুলা ভুল!

ভুলের ভুলে

মন ভুলানো গান

গাইবে আজি প্রাণ।

১৮     অসীম

আমার ইচ্ছা

তোমার ইচ্ছা মিলে

পূর্ণতা পায়।

নইলে ইচ্ছা সব

হাওয়ায় মিলায়।

 

১৯      অচেনা পথ

ফেরারি মন

নিখোঁজ বিজ্ঞাপন

নিরুদ্দেশের,

চেনা মাটির টান

অচেনা হয়ে যায়।

 

 

 

২০       পারাপার

অসাড় দেহ

মায়া বাঁধনে বাঁধে

বিচ্ছেদ ভয়!

তবিও পথিক সে

শেষ পথ চলায়।

 

 

২১       কোরবানি

ত্যাগ মহিমা

দানে আনে পূর্ণতা

জাজ্বল্যমান !

প্রচার বিমুখতা

পূণ্য পরশ মাখা।

 

২২       ঊর্ধ্বায়ন

ঘুরি তোমার

উড়াল আসমানে

উড়তে দাও,

নাটাই সুতা ছাড়ে

উড়াও তুমি তারে।

 

২৩         চিনে নেয়া

দিনান্তে এসে

পারে কি চিনে নিতে

আমি আমাকে!

ধোঁয়াশা আবরণ

আড়ালে ঢাকে সব।

 

২৪          উড়াল পাখি

আমার আমি

আসমানে উধাও

পাখনা মেলে।

বিনাসুতোর টান

বাঁধেনা মৃত্তিকায়।

 

২৫         বিড়াল

একাকী নই!

সে আসে প্রতিদিন

জানালা পাশে।

সাথী নিঃসঙ্গতায়

ভালোবাসা আমার।

 

বিশ্ব নারী দিবসের পুনর্পাঠ : বহুমাত্রিক নারীর নতুন ভাষ্য

শাহেদ কায়েস   নারীর ইতিহাস কোনো একরৈখিক অগ্রযাত্রা নয়—তা বহু পথে বয়ে চলা নদীর মতো, যেখানে সংগ্রাম, প্রেম, প্রতিরোধ, রাজনীতি, শ্রম, মাতৃত্ব, শিল্প, দর্শন ও

আন্দরকিল্লার ইফতার অনুষ্ঠানে সুধীজনদের অভিমত বাঙালি জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার চিহ্নটিই অনির্বাণ অস্তিত্বের প্রতীক

আন্দরকিল্লা ডেক্স : শিল্প-সাহিত্য-সংস্কৃতি সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র ইফতার আয়োজনে সম্পাদক মুহম্মদ নুরুল আবসার তাঁর স্বাগত বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেন যে, আন্দরকিল্লা কোনো বলয়বদ্ধ সীমানায়

প্রথা ভেঙে বেরিয়ে এসো নারী  

গৌতম কুমার রায় বিংশ শতাব্দী বিদায় হওয়ার পরে এসেছে একবিংশ শতাব্দী। বিজ্ঞান এগিয়েছে। সাথে পাল্লা দিয়ে এগিয়েছে পুরুষ। কিন্তু নারী ! শুধু পিছিয়েছে নারী। কেন

আদিবাসী নারী

কুমার প্রীতীশ বল   ‘হৈ হৈ হৈ জুমত  যেবং. জুমে যেইনে গচ্ছা সুদা তুলিবং. গচ্ছা সুদা তুলি নেই টেঙ্গা কামেবং।’ চাকমা এই গানটির বাংলা অনুবাদ

মহাশ্বেতা দেবী: দর্শন, সাহিত্য ও সমাজচেতনার প্রতিফলন

রওশন রুবী   মহাশ্বেতা দেবী উপমহাদেশের একজন শক্তিমান ও প্রখ্যাত লেখক। তাঁর শতবর্ষ আমাদের মনে করিয়ে দেয়—সাহিত্য শব্দের সীমা অতিক্রম করে মানবতার গভীর নৈতিক শক্তিতে