এখন সময়:সকাল ১১:৪৭- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:সকাল ১১:৪৭- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

রূপান্তর নাটক নিয়ে কেন এই বিতর্ক

কামরুন নাহার মিশু

 

“ঠেঙামারা মহিলা সবুজ সংঘ” নামক ক্ষুুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব হোসনে আরা বেগম প্রথম জীবনে একজন পুরুষ ছিলেন। নাম ছিল আবদুস সালাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লতিফ হলে থেকে অন্য আট দশটা পুরুষ সহপাঠীর সাথে পুরুষের মতো করেই জীবন যাপন করেছিলেন। হঠাৎ ওভারিতে টিউমার ধরা পড়ায় সেটার অপারেশনের পর তিনি রুপান্তরিত হলেন নারীতে। বাধ্য হয়ে চলে এলেন লতিফ হল থেকে মন্নুজান হলে। সুমন, রুমন, রাহাত, রাফিকে বাদ দিয়ে রুমমেট হিসাবে পেলেন আয়েশা, খাদিজা, আনোয়ারা নামক মেয়েদের। স্বাধীন জীবন যাপনের পরিবর্তে মেনে নিলেন শৃঙ্খলিত জীবন। এই সত্য গল্পটা কম বেশি সবাই জানেন। না জানলেও অসুবিধা নেই। গুগল সার্চ করলে বিস্তারিত জানা যাবে। ২০১২ সালে আমি ভবানীগঞ্জ কলেজের লেকচারার ছিলাম।  একদিন কলেজে গিয়ে জানতে পারলাম কলেজের পাশের গ্রামের দুই সন্তানের জননী এক মহিলা নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে। মহিলাকে আমি স্বচক্ষে না দেখতে পেলেও আমার খুব কাছের অনেকেই দেখতে পেয়েছেন। তিনি পরবর্তীতে পুরুষ হয়ে মাঠে নাকি অন্য পুরুষদের সাথে ফুটবলও খেলেছেন। শুনতে পেয়েছি এখন তিনি অন্য নারী বিয়ে করে সংসারও করছেন। এসব মোটেও রূপকথা নয়। একেবারে দিনের আলোর মতো সত্য ঘটনা। এসব সৃষ্টির রহস্য। এ রহস্য অস্বীকার করার কোনো উপায় নেই। এবার আসি শরিফ থেকে শরিফা হওয়ার ব্যাপারটা। আস্ত দাড়ি, গোঁফওয়ালা দশাসই পুরুষ, নারীদের সাজ পোশাক পরে রীতিমতো জনসন্মূখে ঘুরে বেড়ায়।  শরীরে পুরুষ হয়ে অন্তরে নারী হওয়া নিয়ে গর্ব করে, আনন্দ পায়। বিষয়টা মানসিক সমস্যা। এসমস্যা নিশ্চয়ই সমাধান আছে। এদেরকে কোনোভাবেই গ্রহণ করা উচিত নয়। অথচ অনেকেই এদেরকে প্রমোট করে, পছন্দ করে। তাদের জীবন যাত্রাকে বয়কট না করে প্রশ্রয় দেয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টা ঘৃণিত ও নিন্দনীয়। সামাজিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টা দৃষ্টিকটু।

 

একটা সমাজের প্রায় পুরুষ যদি নারীদের সাজ পোশাক পরে অন্তরে নারীত্ব লালন করে চলাফেরা করে। এরা জীবনসঙ্গী হিসাবে অন্য পুরুষকে বেছে নেবে। সাধারণ নারীরা তো এদের পছন্দ করবে না। তাহলে নারী পুরুষকে নিয়ে বংশবৃদ্ধির যে ব্যাপারটা সৃষ্টির আদিলগ্ন থেকে আসছে সেটা ব্যাঘাত ঘটবে। মোট কথা সৃষ্টির সৌন্দর্য নষ্ট হবে। রূপান্তর নাটক নিয়ে ফেসবুক যখন তোলপাড় তখন সময় করে গতকাল নাটকটা দেখলাম। যেভাবে সবাই গণহারে ওয়াল্টন আর জোভানকে বয়কট করল। ভাবলাম দেখে আসি কি না কি করে এরা সমাজকে নষ্ট করছে। দুঃখজনক হচ্ছে আমি তেমন কিছুই দেখতে পাইনি। বরং মনে হচ্ছে সুন্দর, সাবলীল একটা গল্প। জোভান ভালো অভিনয় করেছে। সামিরা খান মাহিও বেশ প্রাণবন্ত ছিল।দেখুন ময়লা ঘাটলে কেবল আবর্জনাই বের হয়। আমার মনে হয় অনেকেই চোখে আঙুল দিয়ে বিষয়টা বুঝিয়ে না দিলে নাটকটা দেখে আমার ঠেঙামারা সবুজ সংঘের প্রতিষ্ঠাতা হোসনে আরা বেগমের কথাই মনে হতো। প্রত্যয়ের কথা মনে হতো না, মন্টিরায়ের কথা মনে হতো না। দেখুন আমরা লুত (আঃ) এর আমলে সমকামিতার কারণে একটা জাতী ধ্বংস হওয়ার ব্যাপারটা সব মুসলীমরাই জানি। আমরা এই ঘৃণিত ও নিন্দনীয় বিষয়টাকে কেউ প্রশ্রয় দেব না। নিজের ভাই, বোন, বন্ধু-বান্ধব, বা সন্তানের মধ্যে এমন কোনো লক্ষণ দেখতে পেলে সাথে সাথে তাদের চিকিৎসার ব্যবস্থা করব। আবার হরমোনের সমস্যার কারণে কেউ সত্যি সত্যি নারী থেকে পুরুষ বা পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হলে তাদের সাথে সহানুভূতিশীল আচরণ করব। কারো আত্মীয়, স্বজনের মধ্যে কেউ তৃতীয় লিঙ্গের হলে তাদেরকেও অন্য সবার মতো সুস্থভাবে সমাজে সকল সুবিধা ভোগ করার সুযোগ করে দেব। অযথা জোভান বা ওয়াল্টনকে বয়কট করব না। কারণ নাটকে তেমন কিছু ছিল না।

 

কামরুন নাহার মিশু, প্রাবন্ধিক

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী