এখন সময়:দুপুর ২:৫২- আজ: মঙ্গলবার-২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:দুপুর ২:৫২- আজ: মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল

মালেক মুস্তাকিম এর একগুচ্ছ কবিতা

প্রার্থনাঃ ক্ষয়

 

কতোটা শিশির মাড়িয়ে একটি সূর্যের বেড়ে ওঠা

কতোটা অন্ধকার শুষে নিয়ে একটি চাঁদের জন্ম

কতোটা গাঢ় হলে একটি রাত সার্থক হয়ে ওঠে

ঝরে যাওয়া সমস্ত শিশিরের যতেœ ল্যাপ্টানো

অন্ধকারে ঘুমন্ত সারি সারি গ্রাম এই হৃদয়খানি

 

এখানে বাঁশের পাতায় খেলা করে বনেদি প্রেম

কুহেলিকা বনে মধুচন্দ্রিমা যাপন শেষে

আয়োজন করে শূন্য সংসার

 

উদাম দুয়ারে দখিনের হাওয়া নেই তবু

শিশিরের প্রার্থনা আঁধারের প্রার্থনা

গাঢ় রাতের প্রার্থনা

জমা হয় মন্দিরে

 

সূর্য ও চাঁদের বাড়াবাড়িতে তাই আক্ষেপ নেই কোনো।

 

 

 

 

 

 

পুনর্জন্ম

 

প্রার্থনায় নত হলে তোমাকে পাই,

পাপে ও তাপে,

আর্দ্রতার কিনারে পাই ঘামের পালঙ্ক- অনিদ্রাসূচকে।

 

বাতাসে উড়ছে ভুল- বারান্দার ঝুল- গন্ধম সময়-

ধ্যান ভাঙলে একদিন ঈশ্বরের সাথে বদলে নেব

ঘুমের সেফটিপিন, জামার বোতাম-

পুনর্জন্ম হলে একবার প্রেমিক হবো-

 

হাওয়া বদলে গেলে যেমন-

জোছনায় চোখ রেখে ঘুমঘোরে জেগে ওঠে কুমারী নদী,

মৃতের শহরে দেবদারু গাছ হয়ে ওঠে

প্রিয়তম পুরুষ।

 

 

 

 

 

 

 

নিখোঁজ ডায়রি

 

নিজেকে অনেক কিছুই ভাবি-

এই ধরো মানুষ, নদী, পাহাড় কিংবা পাথর

ধরো ব্যথা, সংসার কিংবা তুমি

 

বুকের পাঁজরে এসে ভেঙে যায় সমস্ত জলের ঢেউ

 

স্মৃতি থেকে ঝাঁপ দেয় নিখোঁজ ডায়রি- পোড়াগন্ধ,

সন্দেহের শরীর- নথিপত্র- লোনামুখ

নাভির ভাঁজপত্রে পাপের সাইরেন- রাজকপাট

 

গাঢ় অন্ধকারে নির্ঘুম দেয়ালে নাচে রাত্রির তলপেট।

 

 

 

অন্য মানুষ

 

চলে যাওয়ার সময় বারবার পেছনে তাকাই-

যদি কেউ ডাকে শেষবার!

ছায়ার মতো হাত নাড়ে

যদি বলে- ফিরে এসো!

 

হাওয়ার পৃষ্ঠায় নিলাম হয়ে গেছে পিছুটান, নিদ্রিত মুখ-

 

যেতে যেতে পতনের শব্দ শুনি

প্রতিধ্বনি গিলে খায় নৈঃশব্দ্যের ভাষা, ব্যঞ্জনের মুখম-ল- অনর্গল চেয়ে আছি-

 

সামনে চোখ রেখে পেছনে হেঁটে যাই, অন্য মানুষ।

 

 

 

সেতুর উপর শুয়ে আছে জল

 

ভাঙা সেতুর উপর শুয়ে আছে জল- স্বপ্নে বিভোর মানুষেরা পেরিয়ে যাচ্ছে কুয়াশার ভাস্কর্য – যেন বাতাসের অলিন্দে ওত পেতে আছে মৃত মানুষের দীর্ঘশ্বাস- ওপারে কে এঁকে যাচ্ছে আমাদের একান্ত দৃশ্যের কোরিওগ্রাফি? নাচঘরে পড়ে আছে ছায়াদের প্রগাঢ় চুম্বনের ঘোড়া- শেষ দৃশ্যের মাতলামি ভুলে অক্ষর ঘিরে রাখে তোমার নাভী- যাকে নদী ভেবে আমিও বুনেছি স্রোতের ঘামবীজ; ভাঙা সেতুর নিচে ডুবে গেছে মাছেদের আয়ুরেখা- তাড়া খাওয়া রাতের কাছে তুলে দিতে চাও স্মৃতির ঢেউ? জলের নিচে শুয়ে থাকা মানুষেরও পেরুতে হয় জেব্রাক্রসিং- জীবনের নামে উঠে-আসা ঢেউ।

উইলিয়াম রাদিচে : বাঙালিত্বের সাধক

মহীবুল আজিজ বাংলা ভাষা ও সাহিত্যের এক অনন্য সাধক উইলিয়াম রাদিচে’র নাম তাঁর বাঙালিত্বের সাধনার জন্য সমগ্র পৃথিবীতে স্মরণীয় হয়ে রয়েছে। তাঁর অনূদিত রবীন্দ্রনাথের ছোটগল্প

রামিনা সাদাতখানের শিল্পকর্ম: অবিরল রঙের ধারায় সিক্ত জগৎ ও জীবন

সাজ্জাদ হোসেন জামি ও আ.ম.ম.মামুন   শিল্পসাহিত্য ও সমাজভাবনামূলক কাগজ ‘মাসিক আন্দরকিল্লা’র জুলাই-২০২৩ সংখ্যা। প্রচ্ছদে ব্যবহৃত স্নিগ্ধ ব্যতিক্রম একটি ছবি দেখে চোখ আটকে গেলো। রঙের

সলিমুল্লাহ খানের আদমবোমা

মুহাম্মদ ইসহাক   বিশ্বের ইতিহাসে নানান সময়ে ভিন্ন ভিন্ন ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। উন্নয়নশীল, অনুন্নত, উন্নয়নকামী কিংবা উন্নত দেশগুলোর মধ্যে যুদ্ধ কিংবা বিদ্রোহ হয়েছে। সাম্রাজ্যবাদ

আহমদ ছফার দশ দর্শন

আসহাবে কাহাফ   আমাদের প্রজ্ঞা ও সাধনার যথেষ্ট ঘাটতি আছে, এ ঘাটতি থেকেই আমাদের সভ্য সমাজের প্রতিটি মানুষের অন্তরে প্রবেশ করেছে, পরশ্রীকাতরতা ও হীনমন্যতার! যার

সৈয়দ মনজুর কবির-এর পাঁচটি অনুগল্প

অনড় প্রতিযোগিতা   এই মাত্র ভোরের সূর্য লাল আভা ছড়িয়েছে! অসংখ্য কাক উড়ছে দিক্ বিদিক। শুধু একটি কাকের যত আগ্রহ ডাস্টবিনের পাশে তাকিয়ে থাকা লোকটির