এখন সময়:দুপুর ১২:২৭- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:দুপুর ১২:২৭- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

বিদ্যুৎ কুমার দাশ এর গুচ্ছ কবিতা

কাঁচা সোনার ফসল

 

ফসলের ঠাঁসা জমি-

লুকানো চাষার ডাল পালা।

এই শীতে ফল দেবে-

বরষার জলে ভরা মাঠ

 

ফসলের হাসি

ডুবে আছে অন্ধকার

আলোকের বানে

রোদেলা সবুজ মাঠ

হলুদ সোনালি খড়

 

সোনার সংসারে স্বামী-

চাঁদের নরম কবিতায় ওড়ে

শিমুল তুলোয় ভরা দোদুল যৌবন-

 

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে……..

 

 

 

 

 

অসাম্প্রদায়িক কবিতা

 

তোমার আত্মা-রক্ত কণিকা

সমতার সংবিধান।

আমার ধর্মে তোমার ধর্মে

সহমর্মিতার গান……

 

প্রাণ বাজি রেখে চিরদিন রবে

সুখে সহ—অবস্থান,

সবার উর্ধ্বে মানবতা আর

ভালোবাসা—সম্মান।

 

 

 

 

মাটি

 

হাওয়ায় হাঁটি

মৃত্তিকা কোথায়?

 

বহু শতাব্দী মাটিতে

পা—ও নেই মনে হয়।

 

বুকের ভেতর ছাই

শূন্য জীবনের ঠিকানায়

আমি আছি আমি নাই।

 

মৃত্যু এসেছে পায়ের তলায়

বাতাসে পালায়।

মানুষের রং শুধু পালটায়।

 

হাওয়ায় হাঁটি মৃত্তিকা কোথায়?

 

 

 

 

 

 

 

মহিষাসুর মদ্দির্নীর দিন

 

অনেক শতাব্দী তৃপ্তিহীন ঘুম-

পথ ভোলা  মৃত্যু চুম।

 

পার কর  এবার দয়াল এইদীন-

আর ঘুরে   দাঁড়াবো না কোনদিন

 

ভালোবাসা  সন্ত্রাসীর অন্তিম চূড়ায়

আমার শরীর পথ পান করে যায়

 

আমাকে আমার  দয়াল হে বাঁচাও না

স্বর্গ নরকের কোথায় মম ঠিকানা?

 

অনেক শতাব্দী তৃপ্তিহীন ঘুম-

এর ভেতরেই কত মৃত্যুর জীবন

এখন তো ধৈর্যহীন অস্থিরও মায়াহীন

এসেছে মহিষাসুর মদ্দির্নীর দিন।

 

 

 

 

 

 

 

জ্ঞান—শৈল সড়ক

 

একশদিন গুমরে কান্নার শব্দ

একশদিন ঘুমহীন রাত্রির গান

একশদিন পৃথিবীর শ্রেষ্ঠ সৎ

আমার পিতা মাতাকে অনর্গল   গাল শুনানো

একশদিন ঈশ্বর এর সাথে মন

ভাঙা অর্ধ প্রাণের অবস্থানের টানাটানি

 

ক্ষমা কর রতনপুর, তোমার নরম মাটিতে

আমার জন্ম এখনো হৃদয়ে ভাসে—

তোমার মাটির ঘরের আদর মাখা

জীবনের স্বপ্ন এখনো মধ্য রাতে আসে

 

জ্ঞান—শৈল সড়ক তুমিঅস্থির

বহুমন ভাঙ্গাঁ জীবনের গল্প

জ্ঞান—শৈল সড়ক তুমি অন্যরকম

এক মুক্তিযুদ্ধের জয় গান—

 

সাড়ে তিন বৎসর এর যুদ্ধের ইতিহাসে

পৃথিবীতে প্রথম এই সড়ক নির্মান—

শুধু টাকায় নয় বঙ্গবন্ধুর সূর্যে্যর ভালোবাসায়।

 

আমি জন্মেছি মার খাওয়ার জন্য —

মারো রতনপুর, পিঠ দিলাম বুক দিলাম—

আমি এত পাক খেয়ে খেয়ে পরেও

কোনদিন দাঁড়াতে শিখিনি—

রতনপুর চল ভাসি হারগেজি খালের নৌকায়।

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী