এখন সময়:- আজ: ---

এখন সময়:- আজ:
--

জন্মদিন : কবি রফিক আনম

রফিক আনম চট্টগ্রাম কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ থেকে শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশায় তিনি শিক্ষক।

 

প্রকাশিত গ্রন্থাবলি

কবিতাঃ অবরুদ্ধ সূর্য ২০১৭, সমুদ্রে ২০২০, লু ২০২২, তুড়ি ২০২৩, রক্তবৃষ্টি ২০২৪। উপন্যাসঃ শূন্যবৈভব ২০১৯।

 

সম্মাননা

*  বিচারপতি এস এম মুজিবুর রহমান সাহিত্য সম্মাননা স্মারক ২০১৮, ঢাকা

*  দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবন্ধু সাহিত্য সম্মাননা স্মারক ২০২৩, কক্সবাজার

* জাতীয় কবিতামঞ্চ সাহিত্য সম্মাননা ২০২৩, ঢাকা

* নব আলো সাহিত্য সংহতি ও গুণীজন সম্মাননা ২০২৩, ঢাকা

 

তিনি ০১ অক্টোবর ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন কক্সবাজারের প্রাচীন প্রবেশদ্বার দক্ষিণ খুটাখালী। পিতাঃ আবদুর রহমান, মাতাঃ দিলদার বেগম।

 

বীর মুক্তিযোদ্ধা শহিদ আবদুল হামিদের বড়ভাই তমিজ উদ্দিন মাস্টারের মেয়ে কুলসুম দিনাকে বিয়ে করেন ২০০৪ সালে। তাদের দুসন্তানঃ আবদিল অকৈতব ও দিলরব অনুভব।

 

১ অক্টোবর কবি রফিক আনম—এর শুভ জন্মদিন উপলক্ষে আন্দরকিল্লা’র চলতি সংখ্যায় একগুচ্ছ কবিতা প্রকাশ করা হয়েছে। শুভ জন্মদিন কবি রফিক আনম

অ্যান কারসন : পুরাণ পেরিয়ে মানুষের কাছে

শাহেদ কায়েস ২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন। প্রাচীন গ্রিক সাহিত্য নিয়ে তাঁর দীর্ঘ অধ্যয়ন ও শিক্ষকতার অভিজ্ঞতা

 ‘সাড়ে ৭ বছরে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি’

আন্দরকিল্লা ডেক্স : গত সাড়ে ৭ বছরে সারাদেশে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চাঁদপুরের সুপরিচিত প্রতিষ্ঠিত সংগঠন চর্যাপদ সাহিত্য একাডেমি। বিগত পুরো অক্টোবর মাস

কবীর-লালন ভাবসঙ্গীত উৎসবে ড. মোহাম্মদ জিয়াউদ্দিন : ভাঙা ডালের কোষ থেকে জেগে ওঠে সবুজ-সজিব পত্র-পল্লব

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, তুমুল ঝড়-ঝঞ্ঝায় সবুজ প্রান্তরে সকল বৃক্ষরাজি ধ্বংস হলেও কয়েকটি ডালপালা পড়ে থাকে। ঐ ডালপালাগুলোর মধ্য

যোগেন চৌধুরী : শূন্যতার মর্মবেদ

মইনুদ্দীন খালেদ দুঃসহ অভিজ্ঞতায় অস্তিত্বের প্রদাহে বদলে যায় মানুষের নিত্য-চেনা অবয়ব। ক্ষুরধার একটা অপয়া মুহূর্তের রিরংসায় মানুষ কি অতর্কিতে হয়ে যায় তার আপনজনের হন্তারক! পচনশীল

চক্র

সৈয়দ মনজুর কবির (পূর্ব প্রকাশিতের পর) মামা, আমরাতো তিন দিন আগের থেকেই ওরে খুঁজতেছিলাম। পুলিশ আধা ঘন্টা হইলো ওর লাশ দিয়া গেছে। কইলো পরশুদিন রাইতে