এখন সময়:রাত ১০:২৮- আজ: সোমবার-২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:রাত ১০:২৮- আজ: সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল

আলী তারেক পারভেজ এর অনুকাব্য (নভেম্বর ২০২৪)

১.

কোন পিছুটান নেই

মান অভিমান নেই

ফুল আছে ঘ্রাণ নেই

দেহ আছে প্রাণ নেই

 

পাশে থেকে তুমি নেই

দাড়াবার ভূমি নেই

হারাবার কিছু নেই

মরিচিকা, পিছু নেই

 

২.

তবু’ত বনে ফুল ফুটেছে

তোমার ফুটেছে চোখ

একাকীত্বে অরুচি এসেছে

সান্নিধ্যে পেয়েছে ঝোঁক

 

৩.

আমিতো পরাজিত হতে এসেছি

কি করে তুমি হারাবে?

একা আমি শূন্যতায় শুধু ভাসছি

কি করে পাশে দাঁড়াবে?

পদাবলি – নভেম্বর ২০২৪ সংখ্যা

ঐ সব কথা মঈন চৌধুরী   ঐ সব কথা, কবিতার কথা, প্রনয়ে উহ্য থাক, চেতনা বেচার বাজারে এখন প্রচুর রক্তপাত, অন্ধ স্বদেশ ভেঙে ফেল দ্বার

বাঁশি: চিরন্তন বাংলার গৌরব ও  ঐতিহ্যের নিজস্ব সুর-সপ্তম পর্ব

নাজমুল টিটো   # বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড. সুখেন্দু সুন্দর গঙ্গোপাধ্যায়ের মতে “ ‘পরিশেষ’ কাব্যগ্রন্থে পূর্ববর্তী কাব্যধারার পরিসমাপ্তি ঘোষণা করে কবি ‘পুনশ্চ’ (১৯৩২) দিয়ে আবার