এখন সময়:বিকাল ৩:১১- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:বিকাল ৩:১১- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

আইনাল  হক এর গুচ্ছ কবিতা

ব্যাগ ভর্তি সংকট নিয়ে ঘুরে বেড়াই

 

ধোঁয়া ওঠা কাপে চুমুকের ফাঁকে জীবন্ত হয় রাজনীতি

ওমুক স্বৈরাচার তমুক রাজাকার

আলোচনায় বাদ যায় না হাওয়া ভবন কিংবা আয়নাঘর;

স্লোগান, ঘেরাও, মিছিলের দামামায় বেসামাল দেশ

শত আছিয়ার সরব আলোচনা জমে ওঠে বেশ

হাসি উড়ার ফুরসতে একদা চা ঠান্ডা হয়ে আসে

যুক্তি পাল্টা যুক্তির পসরা সাজে সারা বাংলাদেশে

অথচ দিন শেষে পর্দার আড়ালে ঢেকে যায়

দুই টাকা পিচ কপিতে বজ্রপাতের খবর কৃষকের মাথায়।

 

 

 

 

 

 

সোনালী রোদ ও কুয়াশার দিন

 

ইদানিং সিগারেট হাতে তোমার সামনাসামনি দাঁড়াতে  ভীষণ ইচ্ছে করে, জিজ্ঞেস করতে ইচ্ছে করে বহুমাত্রিক দুঃখের শিরোনাম হয়ে কি লাভ? পার্থিব মোহ কিভাবে আমাদের দু’জগতের বাসিন্দা করে দিল, দেখলে?

একটি পরিকল্পনা ব্যর্থ হলে সৃষ্ট সংকট কতটা ভয়াবহ হয়

তার উজ্জ্বলতম উদাহরণ এই অমিমাংসিত ভালোবাসা।

আচ্ছা; তোমার মন খারাপের দিনে নিশ্চয় বৃষ্টিদের নিমন্ত্রণ করো! ঝালমুড়ির সাথে চলে বৃষ্টিবিলাস।

আহা! সেসব সোনালি রোদ, কুয়াশা দিন কতই না মধুর।

 

 

 

 

 

এক ডজন রূপালী জোছনা

 

বিশ্বাস করো; এক ডজন রূপালী জোছনা

বুক পকেটে পুরে বসন্তের বিকেলে চৌরাস্তায় মোড়ে দাঁড়িয়েছিলাম; দক্ষিণা হাওয়ায় হাতের সিগ্রেটে হৃদয় পুড়িয়েছি এক আকাশের অপেক্ষায়।

কথা ছিল ইজিচেয়ারে বসা যেনতেনএকটা গোধূলি পেলে

মুখোমুখি তাকিয়ে থাকবো, কথা ছিল ছেঁড়াফাটা একটা

বাজারের ব্যাগ পেলে বিপ্লবী স্লোগানে ভর্তি করবো।

হঠাৎ কোত্থেকে উড়াধুড়া এক আচলা রোদ এসে পুড়িয়ে গেল আমাদের স্যাটেলাইট চেতনা। এখন শূন্য হাতে তোমার সামনাসামনি দাঁড়াতে ভীষণ লজ্জা পাই।

 

 

 

 

 

 

দুঃখবোধের পালকিতে সৌখিন বিলাসিতা

 

একমগ ধোঁয়া ওঠা দীর্ঘশ্বাস নিয়ে

ঠাঁই দাঁড়িয়ে থাকি পুরাতন ও রংচটা পৃথিবীর দরজায়

দুঃখবোধের পালকিতে আমাদের সৌখিন বিলাসিতা

এবং শুকনো পাতার নিচে চাপা পড়ে অব্যক্ত প্রেমালাপ।

সমুদ্রের গা ঘেঁষে বেড়ে ওঠা কালো পাহাড় চূড়ায়

শান্তির প্রতীক হয়ে ডানা মেলে ধূর্ত কবুতর

নির্লিপ্ত আলোর মুখ জুড়ে অমাবস্যার আনাগোনা

আমাদের বিরহী দিনগুলোর কথা ভুলতে দেয় না।

 

 

 

 

 

 

 

 

সংস্কৃতির ভাগ্যাকাশে ঘোর অমানিশা

 

চরম দুর্ভাগ্য কাঁধে গুটিসুটি মেরে বসে থাকে বনমোরগ

নতজানু ইতিহাস পালকের মতো খসে পড়তে থাকে বেওয়ারিশ শরীর থেকে।

কি নিদারুণ বাস্তবতা!

কি নিদারুণ বিভৎসতা!

সংস্কৃতির চোখের নিচের কালো দাগ পড়ে

ক্ষতবিক্ষত হৃদয়ের কথা সহজেই অনুমান করা যায়।

মুক্তচিন্তার মুখোমুখি দাঁড়ানো বালি ভর্তি ট্রাক

আমাদের দৈন দশার কথা স্মরণ করে দেয় বারবার।

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী