এখন সময়:রাত ১২:৫২- আজ: রবিবার-১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:রাত ১২:৫২- আজ: রবিবার
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

রবি বাঙালি’র একগুচ্ছ গীতিকবিতা

রঙের বন্ধু রে

 

রঙের বন্ধু রে

তুই বিহনে পরাণ আমার রয়না প্রাণে রে

দিবানিশি চোখের জলে তোরেই খুঁজি রে।।

 

তোর প্রেমেতে ঘর ছেড়েছি

কুল ও জাতির  সব খেয়েছি।।

তুই ছাড়া মোর মনের ভুবন মরুভূমি রে।

রঙের বন্ধু রে

তুই বিহনে পরাণ আমার রয়না প্রাণে রে

দিবানিশি চোখের জলে তোরেই খুঁজি রে।।

 

সূর্য্য ছাড়া চন্দ্র কভু

আলো ছড়ায় না

তুই বিহনে মনের জ্বালা

প্রাণে সহে না।।

 

ছাড়তে পারি ভবের মায়া

বাবা মায়ের স্নেহের ছায়া

তুই ছাড়া মোর মনের স্বজন অন্য কেহ নাই রে

রঙের বন্ধু রে

তুই বিহনে পরাণ আমার রয়না প্রাণে রে

দিবানিশি চোখের জলে তোরেই খুঁজি রে।।

 

 

অনুরাগে মন দিয়েছি

 

ও সজনী রাই,

তুমি ছাড়া এই মনেতে কারো বসত নাই

অনুরাগে মন দিয়েছি মনটা তোমার চাই।-।।

 

তোমার  জন্য মরতে পারি

সাত সমূদ্র দেবো পাড়ি

আগুন জলে রঙ মাখাতে যদি পাশে পাই,

ও সজনী রাই,

তুমি ছাড়া এই মনেতে কারো বসত নাই

অনুরাগে মন দিয়েছি মনটা তোমার চাই।-।।

 

নীল আকাশটা ও-ই  দিগন্তে

যেমন মিশে যায়,

তেমনি করে প্রাণ সজনী

তোমায় পেতে চায়।-।।

 

নীল নয়না মনের ময়না

থাকলে দূরে প্রাণে সয়না।-।।

তুমি ছাড়া এ জনমে আপন কেহ নাই

ও সজনী রাই,

তুমি ছাড়া এই মনেতে কারো বসত নাই

অনুরাগে মন দিয়েছি মনটা তোমার চাই।-।।

 

 

 

 

নিশি রাইতে আমায় ডেকো না

 

 

নিশি রাইতে বন্ধু আমায় একা ডেকো না

তোমার ডাকে মনটা আমার ঘরে বসে না

পাড়ার লোকে যদি দেখে

কলংকের দাগ দেবে এঁকে,

বন্ধু আমার রসিক নাগর কেনো বুঝো না

নিশি রাইতে বন্ধু আমায় একা ডেকো না

তোমার ডাকে মনটা আমার ঘরে বসে না।

 

একলা রাতে  নিরজনে

বিনোদিনী রাই

দূরুদূরু ভীরু মনে

ডোরে মরে যাই।

 

জোছ্না ভরা নদীর ঘাটে আমায় ছুঁইয়ো না

কাঞ্চা যৌবন ভরা  নদে তুফান তুইলো না

 

হারিয়ে যাবো তোমার মাঝে

মরে যাবো ভীষণ লাজে,

দোহাই লাগে আড় নয়নে আমায় ছুঁইয়ো না

নিশি রাইতে বন্ধু  আমায় একা ডেকো না

তোমার ডাকে মনটা আমার ঘরে বসে না।

 

 

নিন্দুকেরে করব জয়

 

নিন্দুক যতই নিন্দা করুক ভয় করি না ভয়

হাসি মুখে তোমার হৃদয় করব আমি জয়।-২

 

যে যাই বলুক তুমি স্বজন

শুদ্ধ কর ভ্রমের মনন-২

সঠিক পথে চলতে শেখায় নিন্দা যদি সয়।

নিন্দুক যতই নিন্দা করুক ভয় করি না ভয়

হাসি মুখে তোমার হৃদয় করব আমি জয়।-২

 

সবজান্তারা অহংকারে

আঁধারে দেয় ডুব,

তাদের জন্য নিন্দুকেরা

আজ প্রয়োজন খুব। -২

 

মূর্খ জনে পিছু লোকে

আপন দুখে ঈর্ষা শোকে–২

শুনবো না তা  চলার পথে নিজকে করে লয়।

নিন্দুক যতই নিন্দা করুক ভয় করি না ভয়

হাসি মুখে তোমার হৃদয় করব আমি জয়।-২

বাঙালির বর্ষবরণ—কবিতায়-গানে

সুমন বনিক দিনপঞ্জিকায় প্রতিটি মাসের পাতা জুড়ে ৩০/৩১ টি সংখ্যা থাকে। সংখ্যাগুলো একএকটি তারিখ বা দিনের নির্দেশনা দিয়ে থাকে। আমরা সেই তারিখমতো আমাদের কর্মপরিকল্পনা সাজাই

আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা দিলেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ

গত ১১ এপ্রিল ২০২৬ লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ—এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সাহিত্য সম্মেলনে আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা প্রদান করেন। আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার এই সম্মাননা

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : গত ১১ এপ্রিল লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন ২০২৬ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের

সুখ কিনতে কত লাগবে

সাফিয়া নুর মোকাররমা “সুখ কিনতে কত লাগবে?”—প্রশ্নটি শুনতে সরল, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে মানুষের গভীরতম আর্তি| আধুনিক জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভাবি, সুখ যেন