এখন সময়:দুপুর ১২:২৬- আজ: শনিবার-৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:দুপুর ১২:২৬- আজ: শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

ছড়ায় ছড়ায় চট্টগ্রামের পনেরো উপজেলা

ড. মোহাম্মদ আমীন

 

অঁরু বাড়ি আনোয়ারা আঁর; বঁরো বাড়ি চন্দনাইশ,

ছোডো চাচা থাই সাতকাইন্যা, বয়স উধা পঁচিশ-বাইশ।

বোয়ালহালি মাইজ্জা আঁলি, ছোডু আঁলি রউজান,

মনত পইল্লে ইথারার হথা, হইজ্যা ফাডি হাঁন হাঁন।

মীরসরাই ফুঁরো বাড়ি, লোয়াগাড়া থাই হাঁলা,

বেড়াইতো গেলে উঁনি হাঁবাই বওত বেশি ভালা।

আঁট-আাজারি লেহাপড়া, সীতাকুণ্ড আঁর চঁরি,

ডঁর মউয়া সন্দ্বীপ থাগে, রাঙ্গুনিয়াত্ অঁরি।

ফটিকছড়ি পাঁড় আছে, গোয়াছি আছে পটিয়া

বাঁশহালিত্তুন কর্ণফুলি— তারপরে শঁর চাঁডিয়া।

 

ভাষান্তর-

শ্বশুর বাড়ি আনোয়ারা, বাপের বাড়ি চন্দনাইশ,

ছোটো চাচা সাতকানিয়া, বয়স কেবল পঁচিশ-বাইশ।

বোয়ালখালী মেজো শালি, ছোটো শালি রাউজান,

মনে পড়লে তাদের কথা কলজে ফেটে খান খান।

মীরসরাই ফুঁপুর বাড়ি, লোহাগাড়া খালা,

বেড়াতে গেলে শুঁটকি খাওয়ায় অনেক বেশি ভালা।

হাটহাজারী লেখাপড়া, সীতাকুণ্ড চাকরি,

সন্দীপ থাকে বড়ো মামা, রাঙ্গুনিয়ায় শাশুড়ি।

ফটিকছড়ি পাহাড় আছে, পেয়ারা আছে পটিয়া,

বাঁশখালী টু কর্ণফুলি— তারপর শহর চাঁডিয়া।।

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী