এখন সময়:রাত ১০:৪৮- আজ: শুক্রবার-৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:রাত ১০:৪৮- আজ: শুক্রবার
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

সৈয়দা নাদিরা বেগম- এর তানকা

(অক্ষর বিন্যাস- ৫+৭+৫+৭+৭)

 

১.  জিঞ্জির

কুয়োর ব্যাঙ

সরবরে আতঙ্ক

বৃত্তানুবর্তী

আষ্টেপৃষ্ঠে বেঁধেছে

শিকারি অভ্যস্ততা।

 

২.  ভাবো একবার

নির্বোধ চিন্তা

কারণেঅকারণে

নষ্টপ্রহর

চেতনার দরজা

খুলে দাও এবার।

 

৩.  বকধার্মিক

প্রত্যাশী মন

অবনত সর্বদা

আত্ম সুযোগে

নিবিষ্ট আচরণ

সাজে কূটকচালে।

 

৪.  চোখে অন্ধকার দেখা

কূপমণ্ডুক

তিলকে তাল করা

কলিরসন্ধ্যা

কেঁচো খুঁড়তে সাপ

কিংকর্তব্যবিমূঢ়।

 

৫.  তবুও বেঁচে থাকা

ভারাক্রান্ত সে

টেনেটেনে চলেছে

গন্তব্য পথে

জীবন জিজ্ঞাসার

সদুত্তর খুঁজতে।

৬.  কিম্ভূত

ঘটনাচক্র

অঘটন ঘটন

নিত্যই ঘটে

চিন্তার বহির্ভূত

আকস্মাৎ উদিত।

 

৭.  বৈপরীত্য

শুধুই দেখা

দৃষ্টির দৃষ্টিপাত

প্রত্যক্ষ করে

জীবন্ত চিত্রকল্প

কবির অনুভবে।

 

 

 

 

 

 

৮.  খেলামেলা

পুতুলনাচ

হরদম চলছে

তেলেসমাত

অদৃশ্য কালো সুতা

নাটেরগুরু টানে।

 

৯.  মানব পরিহাস

মানবেতর

মানব ইতিকথা

প্রকাশমান

দাতা হাত বাড়ায়

দানবীর প্রচারে।

 

১০.  মতিভ্রম

মাথা ঘামানো

অযথা পণ্ডশ্রম

শুধু বিকার

ঠিকঠাক চলছে

অমিলটা কোথায়!

 

১১.  বিপ্রলাপ

প্রমাদযুক্ত

অনর্থক প্রলাপ

যুক্তি হারায়

মনের গোলযোগ

অসুস্থ চিন্তাধারা।

 

১২.  স্নেহধন্য

মৃত্তিকাভেদ

আমি এক বিশাখা

স্থির অনন্যা

বনানীর আশ্রয়

আবরিত আঁচলে।

 

১৩.  রোজনামচা

সন্ধানে আসে

ফুড়ুৎফুড়ুৎ চড়ুই

ব্যর্থতা মানে

আশাহত প্রত্যাশা

নিমগ্ন হতাশায়।

 

১৪.  মুখব্যাদান

বদ্ধ উন্মাদ

বীভৎস সীমানায়

আড়ালহীন

অন্ধ বিবরে টানে

মনুষ্যত্ব হারায়।

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী