এখন সময়:সকাল ৬:২৯- আজ: বুধবার-২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ-১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:সকাল ৬:২৯- আজ: বুধবার
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ-১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

নাটোরের সাহিত্য সম্মেলনে রত্নগর্ভা হাজেরা খাতুন পদক ২০২৫ প্রদান ও গুণীজন সংবর্ধনা

\ আন্দরকিল্লা ডেক্স \ নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক জাকির তালুকদার হাজেরা ফাউন্ডেশন সাহিত্য সম্মেলন শুভ উদ্বোধন করেন। সম্মেলনে প্রতি বছরের ন্যায় এবারও হাজেরা ফাউন্ডেশন, নিতাইনগর, বড়াইগ্রাম, নাটোরের উদ্যোগে শিক্ষা, গবেষণা, সাহিত্য- সংস্কৃতি, সাংবাদিকতা,সংগঠক, চিকিৎসা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ২২ জনকে রত্নগর্ভা মোছা. হাজেরা খাতুন পদক -২০২৫  প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে কথাসাহিত্যিক জাকির তালুকদার   ও প্রধান আলোচক হিসেবে  ছড়াকার, গীতিকার ও প্রাবন্ধিক  অনীক রহমান বুলবুল আর  আলোচক হিসেবে  ড.মো: আব্দুল কুদ্দুস ও আলমগীর কবীর হৃদয়  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  কবি মো. রবিউল আউয়াল ( রবি বাঙালি )।  প্রদকপ্রাপ্তরা হলেন-

১.শফিউদ্দীন সরদার (মরণোত্তর- ঐতিহাসিক উপন্যাস), ২.কবিরত্ন মোহাম্মদ হাছার উদ্দিন (মরণোত্তর- সনেট সাহিত্য),৩.জাকির তালুকদার (কথাসাহিত্য), ৪. ডা.মো. জাহেদুল ইসলাম (চিকিৎসা ও সমাজসেবা), ৫. মোশাররফ হোসেন মুসা(সাংবাদিকতা), ৬. মুহম্মদ নূরুল আবসার (সাহিত্য পত্রিকা),৭. ইদ্রিস আলী মধু

( কবিতা), ৮. নাহিদ হাসান রবিন

(ছোটগল্প ),৯.গোলাম রসূল প্লাবন (আধুনিক কবিতা), ১০.ড.মো. হাফিজুর রহমান (সনেট), ১১.মো.আজিজুল ইসলাম উজ্জ্বল( গবেষণা),.অনিমা দেবনাথ (কথা সাহিত্য),১৪.কবি নাজমা নাহার মাধবী (সাহিত্য ও সংস্কৃতি),১৫. কবি জনি সিদ্দিক( প্রবন্ধ সাহিত্য), ১৬.মো. জাহিদুল ইসলাম জাহিদ (উপন্যাস),১৭.প্রফেসর মো. আব্দুস সবুর খন্দকার(শিক্ষা ও সাহিত্য),১৮.জনাব আহমুদুল হক চৌধুরী স্বপন(সংগঠক ও সমাজসেবা),১৯.কবি মো. আব্দুল মান্নান শেখ (কবিতা), ২০.বাউল কার্তিক উদাস (গীতিকার) ২১. আব্দুল খালেক (শিশুসাহিত্য পত্রিকা) ও ২২.মোছাঃ মাইমুনা খাতুন,কৃতি শিক্ষার্থী, এমবিবিএস) প্রমুখ।

অনুষ্ঠানে কুষ্টিয়া, ঢাকা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, চট্টগ্রাম, নওগাঁ, জয়পুরহাট ও নাটোর জেলার কবিগণ স্বরচিত কবিতা পাঠ ও আলোচনায় অংশ গ্রহণ করেন।

বাঙালির বর্ষবরণ—কবিতায়-গানে

সুমন বনিক দিনপঞ্জিকায় প্রতিটি মাসের পাতা জুড়ে ৩০/৩১ টি সংখ্যা থাকে। সংখ্যাগুলো একএকটি তারিখ বা দিনের নির্দেশনা দিয়ে থাকে। আমরা সেই তারিখমতো আমাদের কর্মপরিকল্পনা সাজাই

আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা দিলেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ

গত ১১ এপ্রিল ২০২৬ লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ—এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সাহিত্য সম্মেলনে আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা প্রদান করেন। আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার এই সম্মাননা

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : গত ১১ এপ্রিল লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন ২০২৬ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের

সুখ কিনতে কত লাগবে

সাফিয়া নুর মোকাররমা “সুখ কিনতে কত লাগবে?”—প্রশ্নটি শুনতে সরল, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে মানুষের গভীরতম আর্তি| আধুনিক জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভাবি, সুখ যেন