এখন সময়:সকাল ৯:২৬- আজ: সোমবার-৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:সকাল ৯:২৬- আজ: সোমবার
৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

মনজু রহমানের গুচ্ছ কবিতা

ধুরন্ধর যুবতি ধাঁচ

 

মহাসংকটে রঙিন সুতোর জট

আঙুল খোলে?

খোলার চেষ্টা অহরহ দিনাতিপাত

কাটে গণ্ডগলে?

বিপক্ষের তুষের ধুয়োয় অজস্র হাত

নরমগরম গলায় তর্কে মিষ্টি বারুদ

ছেটায় যত্রতত্র

আলো নিভিয়ে কোন আলোর সন্ধানে

না পাওয়ার মন্ত্র

উল্লাসে মাতে বোঝার দায়, প্রেম নয়—

ভাঙনের ঐক্য পিষে তীরন্দাজ খুরে

ধুরন্ধর যুবতি ধাঁচ ভাঙে, অনৈক্যের সুরে

 

মনে হতে পারে যারা দেশপ্রেমে ভূত

তাদেরই গলার স্বর বিমর্ত— অদ্ভুত

সামনে পৌষমাস, দিনের পড়ন্ত রোদ

মিইয়ে যায়। সামনে পরাজিত বোধ

ঠেসে ধরে অন্ধকারে

অশুভ শিষ আকারে!

 

জানি— বারুদ পুড়ায় তাহার নিত্য ভঙ্গী

অবাক দ্বিমুখা তার দ্রৌপদী নীরব সঙ্গী!

 

 

যাও, যেতে পারো

 

বোকা নও বুঝো, বুঝো বলেই ভাসানো জলে

কোনো স্মৃতিময় অভিধানে চাওনা ফুটান্ত ফুল

কোনো অনুশোচনা নেই, আকণ্ঠ নীল অতলে

ভাঙো রহস্য তিথি বিব্রত শাড়ির পঞ্চমী চুল।

 

যা বলি তার উল্টো সুরে ভাসাও নীলমেঘ ঢেউ

দ্বিচারিনী বলবো না, বলবো না নিঃ¯পাপ কাটো

ধবল দাঁতে, রূপল যৌবন ছোঁবে না তো কেউ

বুঝি— তোমার অনুযোগ মিথ্যার কাঁচিতে ছাঁটো।

 

বলবো না—

যেওনা, যাও যেতেই পারো, কল্পকালের গন্তব্যে।

 

 

 

 

 

 

 

 

 

 

হেলেপড়া মেঘ

 

এই যে হেলেপড়া মেঘ দিনের ক্লান্তি

নিয়ে হারালো ঘনআঁধারে

সে তোমার মতো অমানবিক নয় যে—

প্রত্যুষে আলো নিয়ে ফিরে।

 

এই যে পাহাড় ডগাচুয়ে ঢালুতে নামা

জল-জলের স্বচ্ছ ধারে

সে আর ফিরে না পাহাড়ে। প্রকৃতির

ক্রোধ কভু খুঁজবে না তারে।

 

অথবা মাঠের ফসলি জমি রাতের

সঙ্গমে দেয় যে ওম

শস্যের মতো তুমিও উদ্ভাবনে দেবী

টানো করবী কুসুম।

 

রাতেই সৃষ্টি হয় মহাপৃথিবীর আয়ু

রমন হও, রমণী তুমি

বীজের স্বপ্ন বোপন করে ক্রোড়পত্র

ঠোঁট চুষে নাভির ভূমি।

 

 

উনত্রিশের জোয়ার

 

যেখানে দাঁড়িয়ে আছো সেখানে শীতকুয়াশা

সেখানেই ভাবলেসহীন রাঁধা

প্রেমহীনা ঝরে অকারণ স্বর, তাও জানো

মিথ্যার ঘুমঘরে পড়ে কী বাধা?

 

কেমন যুবতি তুমি উনত্রিশে জোয়ার টানো

কার চুষো রক্তের অনুবীজ প্রাণ

উড়ান্ত পাখির মতো খোঁজো অসহায় যুবার

বাসন্তিক আঁচড়ে অলীক সন্ধান!

 

শখের প্রতিমা, দেবী তো নও, নও মানবিক

বিষধর শঙ্খ, পুজারী ভয়ে অসহায়

বসে না পুজায়; তারও আছে সম্মুখে মৃতুর ভয়্য

সে-ও নির্বাক, ধর্মের ধামাকায় হায়!

 

কিসে দেমাকী তুমি, কোন খেলায় মেতে আছো

আরও আরও খেলা রেখেছো বাকি

নব্য নাগর খোঁজে উড়ো, উড়াও মেঘের অন্তর

সে যে ছিল প্রাণনাথ, রাতের জোনাকি!

বিশ্ব নারী দিবসের পুনর্পাঠ : বহুমাত্রিক নারীর নতুন ভাষ্য

শাহেদ কায়েস   নারীর ইতিহাস কোনো একরৈখিক অগ্রযাত্রা নয়—তা বহু পথে বয়ে চলা নদীর মতো, যেখানে সংগ্রাম, প্রেম, প্রতিরোধ, রাজনীতি, শ্রম, মাতৃত্ব, শিল্প, দর্শন ও

আন্দরকিল্লার ইফতার অনুষ্ঠানে সুধীজনদের অভিমত বাঙালি জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার চিহ্নটিই অনির্বাণ অস্তিত্বের প্রতীক

আন্দরকিল্লা ডেক্স : শিল্প-সাহিত্য-সংস্কৃতি সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র ইফতার আয়োজনে সম্পাদক মুহম্মদ নুরুল আবসার তাঁর স্বাগত বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেন যে, আন্দরকিল্লা কোনো বলয়বদ্ধ সীমানায়

প্রথা ভেঙে বেরিয়ে এসো নারী  

গৌতম কুমার রায় বিংশ শতাব্দী বিদায় হওয়ার পরে এসেছে একবিংশ শতাব্দী। বিজ্ঞান এগিয়েছে। সাথে পাল্লা দিয়ে এগিয়েছে পুরুষ। কিন্তু নারী ! শুধু পিছিয়েছে নারী। কেন

আদিবাসী নারী

কুমার প্রীতীশ বল   ‘হৈ হৈ হৈ জুমত  যেবং. জুমে যেইনে গচ্ছা সুদা তুলিবং. গচ্ছা সুদা তুলি নেই টেঙ্গা কামেবং।’ চাকমা এই গানটির বাংলা অনুবাদ

মহাশ্বেতা দেবী: দর্শন, সাহিত্য ও সমাজচেতনার প্রতিফলন

রওশন রুবী   মহাশ্বেতা দেবী উপমহাদেশের একজন শক্তিমান ও প্রখ্যাত লেখক। তাঁর শতবর্ষ আমাদের মনে করিয়ে দেয়—সাহিত্য শব্দের সীমা অতিক্রম করে মানবতার গভীর নৈতিক শক্তিতে