গত ১১ এপ্রিল ২০২৬ লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ—এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সাহিত্য সম্মেলনে আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা প্রদান করেন। আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার এই সম্মাননা গ্রহণ করেন।
উল্লেখ্য যে, মুহম্মদ নুরুল আবসার স্বনামে খ্যাত কবি, প্রাবন্ধিক, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক। বিগত শতকের আশির দশক থেকে তিনি নিরবচ্ছিন্নভাবে লেখালেখি, সাংবাদিকতা, সম্পাদনা ও প্রকাশনার কাজ করছেন। ফলে যাপিত চার দশকের সৃজনশীল সাধনা তাঁকে সাহিত্যকর্ম, সাংবাদিকতা ও সম্পাদনার জগতে অনন্য এক উচ্চতায় আসীন করেছে। এরই মধ্যে তাঁর প্রচুর কবিতা, গল্প ইত্যাদি পাঠকপ্রিয়তা যেমন পেয়েছে তেমনি তাঁর সম্পাদিত কাব্য ও গল্পগ্রন্থগুলো বাংলা ভাষার সম্পদ হিসেবে বিবেচিত হয়েছে।
মুহম্মদ নুরুল আবসার ১৯৯০ সালে গণগ্রন্থগার অধিদপ্তরের সাহিত্য প্রতিযোগিতায় প্রবন্ধ বিভাগে প্রথম স্থান লাভ করে পুরস্কৃত হয়েছেন। একই সময়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া স্বকাল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম উদীচী সাহিত্য পুরস্কার লাভ করেন। সর্বশেষ ২০২৫ সালে নাটোর জেলার হাজেরা ফাউন্ডেশন কতৃর্ক রত্নগর্ভা মোছা: হাজেরা খাতুন পদক প্রদান করা হয় দীর্ঘদিন আন্দরকিল্লা সাহিত্য পত্রিকার সম্পাদনায় অবদান রাখার জন্য।
উল্লেখ্য যে, ১৯৯৭ ইংরেজি থেকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’ নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত হয়ে আসছে। দীর্ঘ ২৮ বছরে সাহিত্যের এই কাগজটি ইতোমধ্যে বাংলা ভাষাভাষি মানুষের মন ও মননে ঠাঁয় করে নিয়েছে। আন্দরকিল্লা উন্নতকাগজে ঝলমলে ছাপা নিয়মিত দেশের খ্যাতিমান ও নবীন লেখকদের লেখা ছাপা হয়। এর আকার ও প্রকরণের কারণে কাগজটি দেশব্যাপি সমাদৃত ও প্রশংসিত হয়েছে। অন্তর্জালের মাধ্যমে এর বিস্তৃতি বিশ্বময় ছড়িয়ে পড়েছে। ‘আন্দরকিল্লা’য় লেখা প্রকাশ করা এখন লেখকদের জন্য সম্মান ও গৌরবের বিষয়ে পরিণত হয়েছে।
মুহম্মদ নুরুল আবসার চট্টগ্রামে প্রতিষ্ঠিত প্রাচীন প্রকাশনা আবির প্রকাশন এর স্বত্তাধিকারী ও প্রায় হাজার গ্রন্থের প্রকাশক। একজন সম্পাদক হিসেবেও তিনি সফলতমদের একজন। তাঁর হাত ধরে অনেক তরুণের যেমন লেখালেখিতে হাতেখড়ি হয়েছে তেমনি অনেকেই স্বনামে সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাঁর সম্পাদিত ‘সিদ্দিক আহমেদ সম্মাননা স্মারক’ গ্রন্থ (মৃত্যুর আগে) সিদ্দিক আহমেদ স্মারক গ্রন্থ ‘জীবন মরণের সীমানা ছাড়ায়ে’ (মৃত্যুর পরে) আমাদের ভাষা সাহিত্যে সম্পদ হিসেবে বিবেচিত হবে।
নব্বই দশকে প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদিত ‘প্রেমের কবিতা’ সংকলন, প্রেমের গল্প সংকলন ‘কেউ লাইলী কেউ মজনু’। জীবনী গ্রন্থ ‘শূন্য থেকে পূণ্য’ ও ‘বেলা অবেলার রৌদ্র ছায়ায়’।
তিনি শহর চট্টগ্রামের প্রকাশনা শিল্প, সাহিত্য সংস্কৃতির সাথে দীর্ঘ চার দশক ধরে জড়িত ও সক্রিয়। সাহিত্য সংগঠন ‘পলগ’ ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিষ্ঠাতাদের অন্যতম।
মুহম্মদ নুরুল আবসার ১৯৬৪ ইংরেজির চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মেছেন। তাঁর পিতা মোহাম্মদ আলাউদ্দীন, মাতা শামসুন নাহার।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

বাঙালির বর্ষবরণ—কবিতায়-গানে
সুমন বনিক দিনপঞ্জিকায় প্রতিটি মাসের পাতা জুড়ে ৩০/৩১ টি সংখ্যা থাকে। সংখ্যাগুলো একএকটি তারিখ বা দিনের নির্দেশনা দিয়ে থাকে। আমরা সেই তারিখমতো আমাদের কর্মপরিকল্পনা সাজাই



