এখন সময়:রাত ১:৩৫- আজ: রবিবার-১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:রাত ১:৩৫- আজ: রবিবার
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

মেটাব তৃষ্না সবুজে – শাহাবুদ্দীন আরিফ

মেটাব তৃষ্না সবুজে
শাহাবুদ্দীন আরিফ

তোমার শ্যামলিমা ছুঁয়েছিল আমায় আনন্দলোকের মায়ায়,
ক্যানভাসের বুকে আলপনা রঙিন স্বাপ্নিক বৃক্ষ ছায়ায়।
দুরন্ত স্রোতে ভাসছিলাম দুয়ে সুন্দরের পথে ছুটে,
সবুজাভ বোধের স্নিগ্ধ অনুরণনে বিষন্নতা গেছে মুছে।

নাগরিকতা ভুলে আমাদের যাত্রা গ্রাম নদ সবুজ স্রোতে,
অনন্ত অসীমে অফুরান স্বপ্নে হাওয়াই উড়েছি সাথে।
যান্ত্রিকতা ছেড়ে দূর বিজন গাঁয়ে মেঠো পথের বাঁকে হেঁটে,
শিউলিতলা ভোর ভালবেসে দুহাতে শুভ্রতা উঠবে হেসে।

মাঝ রাত্তিরের ধবল জোছনায় হাতের মাঝে হাত নিয়ে,
পরিক্রমা হবে শহুরে অলিগলি প্রেমময় জোয়ারে ভেসে।

সুবহে সাদিকের ধল পহরে আলো বন্যায় ভাসাব দু’মন,
আমৃত্যু রব একক আত্মার স্বেচ্ছা বন্ধনে দু’জন।
হারাবো না কখনো উত্তরে বাতাসে উড়ন্ত মেঘের খাঁজে
বৃষ্টি না হোক শিশির কণা হয়ে মেটাব তৃষ্ণা সবুজে।

বাঙালির বর্ষবরণ—কবিতায়-গানে

সুমন বনিক দিনপঞ্জিকায় প্রতিটি মাসের পাতা জুড়ে ৩০/৩১ টি সংখ্যা থাকে। সংখ্যাগুলো একএকটি তারিখ বা দিনের নির্দেশনা দিয়ে থাকে। আমরা সেই তারিখমতো আমাদের কর্মপরিকল্পনা সাজাই

আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা দিলেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ

গত ১১ এপ্রিল ২০২৬ লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ—এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সাহিত্য সম্মেলনে আন্দরকিল্লা সাহিত্য পত্রিকাকে সম্মাননা প্রদান করেন। আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার এই সম্মাননা

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : গত ১১ এপ্রিল লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন ২০২৬ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের

সুখ কিনতে কত লাগবে

সাফিয়া নুর মোকাররমা “সুখ কিনতে কত লাগবে?”—প্রশ্নটি শুনতে সরল, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে মানুষের গভীরতম আর্তি| আধুনিক জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভাবি, সুখ যেন