এখন সময়:রাত ২:৫৩- আজ: মঙ্গলবার-২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল

এখন সময়:রাত ২:৫৩- আজ: মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল

ফুল উৎসবে বর্ণে-গন্ধে-ছন্দে মেতে ওঠেছে চট্টগ্রাম জেলা প্রশাসন

সাইয়িদ মাহমুদ তসলিম : ১০ থেকে ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম বারের ফুল উৎসবের আয়োজন করে। অবৈধ দখলদারদের কাছ থেকে গত বছর ১৯৪ দশমিক ১৩ একর জায়গা উদ্ধার করে চট্টগ্রামের জেলা প্রশাসন। এই খাস জমি উদ্ধার করে সেখানে ডিসি ফ্লাওয়ার পার্ক গড়ে তোলে চট্টগ্রাম জেলা প্রশাসন। এছাড়া সেখানে রোপণ করা হয়েছে নানা ধরনের ফলদ ও বনজ গাছ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের একেবারে সন্নিকটের এই ডিসি পার্কে ১০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বাহারি এই ফুল উৎসবের। ব্যতিক্রমী এই উৎসব চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পুরো পার্ক জুড়ে দেশি-বিদেশি শতাধিক প্রজাতির ফুলের সমারোহ। মাত্র অল্প কয়েকদিন আগেও যেখানে মাদকের আখড়া এবং অবৈধ দখলদারদের দখলে ছিল এই জায়গা, সেখানে মাত্র অল্প কয়েকদিনের মধ্যে জেলা প্রশাসনের প্রচেষ্টায় চোখ জুড়ানো–মন মাতানো ফুলের সমাহার! চোখ ধাঁধানো রঙ-বেরঙের ফুলে ফুলে সীতাকুন্ডের ফৌজদারহাট থেকে বন্দরের সংযোগ সড়ক পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের ডিসি পার্কে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ফুলের বাগান। পার্কের বিশাল এলাকা জুড়ে ছাউনির ভেতরে টিউলিপ ফুল ফুটে আছে। লাল, হলুদ, গোলাপি ও সাদা রঙের টিউলিপের অপূর্ব সমাহার। নেদারল্যান্ড থেকে আনা টিউলিপের বীজ থেকে গাছে ফুল ফুটতে সময় লাগে ২৫ থেকে ৩০ দিন। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পুরো এলাকা ফুল ও জলাশয়ের সমন্বয়ে একটি দৃষ্টিনন্দন পার্ক হিসেবে গড়ে তোলা হবে। এখন পর্যন্ত প্রায় ১২২ প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে এবং আরও লাগানো হবে।

হরেক রকম ফুলে সেজে উঠছে মেরিন ড্রাইভের ফৌজদারহাট- পোর্ট লিংক রোড।  চট্টগ্রাম জেলা প্রশাসন চট্টগ্রামবাসীর জন্য প্রথমবারের মত অনেক যতেœ ফুটিয়ে তুলেছে বর্ণিল সুন্দর টিউলিপে। আমি যখন পশ্চিমা দুনিয়ায় ওয়েস্ট ইয়র্ক থেকে দুরপাল্লার গাড়ী চালিয়ে টিউলিপ ফুলের চাডা নিয়ে যাচ্ছি। তখন শুনতে ফেলাম আমার প্রিয় শহরে চট্টগ্রামে টিউলিপের বিশাল আয়োজন। উল্লেখ্য বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, সমুদ্রে এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে প্রাচ্যের রাণী হিসেবে বিখ্যাত। এখানে দেশের সর্ববৃহৎ বন্দর ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এটি এশিয়ায় ৭ম এবং বিশ্বের ১০ম দ্রুততম ক্রমবর্ধমান শহর। এই শহরে পরিবার আর বন্ধুদের নিয়ে ঘুরে চলে আসুন মেরিন ড্রাইভ সংলগ্ন ডিসি পার্কে।

উইলিয়াম রাদিচে : বাঙালিত্বের সাধক

মহীবুল আজিজ বাংলা ভাষা ও সাহিত্যের এক অনন্য সাধক উইলিয়াম রাদিচে’র নাম তাঁর বাঙালিত্বের সাধনার জন্য সমগ্র পৃথিবীতে স্মরণীয় হয়ে রয়েছে। তাঁর অনূদিত রবীন্দ্রনাথের ছোটগল্প

রামিনা সাদাতখানের শিল্পকর্ম: অবিরল রঙের ধারায় সিক্ত জগৎ ও জীবন

সাজ্জাদ হোসেন জামি ও আ.ম.ম.মামুন   শিল্পসাহিত্য ও সমাজভাবনামূলক কাগজ ‘মাসিক আন্দরকিল্লা’র জুলাই-২০২৩ সংখ্যা। প্রচ্ছদে ব্যবহৃত স্নিগ্ধ ব্যতিক্রম একটি ছবি দেখে চোখ আটকে গেলো। রঙের

সলিমুল্লাহ খানের আদমবোমা

মুহাম্মদ ইসহাক   বিশ্বের ইতিহাসে নানান সময়ে ভিন্ন ভিন্ন ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। উন্নয়নশীল, অনুন্নত, উন্নয়নকামী কিংবা উন্নত দেশগুলোর মধ্যে যুদ্ধ কিংবা বিদ্রোহ হয়েছে। সাম্রাজ্যবাদ

আহমদ ছফার দশ দর্শন

আসহাবে কাহাফ   আমাদের প্রজ্ঞা ও সাধনার যথেষ্ট ঘাটতি আছে, এ ঘাটতি থেকেই আমাদের সভ্য সমাজের প্রতিটি মানুষের অন্তরে প্রবেশ করেছে, পরশ্রীকাতরতা ও হীনমন্যতার! যার

সৈয়দ মনজুর কবির-এর পাঁচটি অনুগল্প

অনড় প্রতিযোগিতা   এই মাত্র ভোরের সূর্য লাল আভা ছড়িয়েছে! অসংখ্য কাক উড়ছে দিক্ বিদিক। শুধু একটি কাকের যত আগ্রহ ডাস্টবিনের পাশে তাকিয়ে থাকা লোকটির