এখন সময়:রাত ১২:৩৪- আজ: মঙ্গলবার-১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ১২:৩৪- আজ: মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

অধ্যাপক ডা. রবিউল হোসেনের ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

আন্দরকিল্লা ডেক্স \ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলী, চট্টগ্রাম এর ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের আত্মজীবনী ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব ২০ অক্টোবর সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম এর গ্যালারী হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, প্রফেসরিয়াল ফেলো ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, একুশে পদকপ্রাপ্ত, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষাবিদ আবুল মোমেন।

স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের মেডিকেল ডিরেক্টর সিনিয়র কনসালটেন্ট ডা. রাজীব হোসেন। আরো বক্তব্য রাখেন গ্রন্থটির প্রকাশক আবির প্রকাশন-এর স্বত্ত্বাধিকারী মুহম্মদ নুরুল আবসার, গ্রন্থটির অনুলেখক ও সম্পাদক উত্তম কুমার আচার্য্য, গ্রন্থটির প্রচ্ছদ ও আলোকচিত্রী শহীদ ফারুকী, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অফথালমোলজি বিভাগের হেড অব দা ডিপার্টমেন্ট অধ্যাপক ডা. সাইফুদ্দীন মোহাম্মদ তারেক, ডা. গোলাম মোস্তফা চৌধুরী, প্রফেসর ডা. নুরুল গনি,  মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এর সভাপতি এডভোকেট মাহফুজুল হক মনি প্রমূখ।

অনুষ্ঠানে ওএসবি চট্টগ্রাম, চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদ, ডা. আহমেদুর রহমান রিসার্স সেন্টার, ওহাদুর নেছা মাধ্যমিক বিদ্যালয়, মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম, মিরসরাই এডুকেশন সোসাইটি, ইকো ফ্রেন্ডস, অ্যারিস্টোফার্মা লিমিটেড, কাঠাছড়া গ্রাম উন্নয়ন সমিতির পক্ষ থেকে মনোগ্রাম খচিত ক্রেষ্ট আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ ডা. রবিউল হোসেনের হাতে তুলে দেয়া হয়।

প্রধান অতিথি অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক, সমাজসেবক, সংগঠক ও বিশ্বমানের চিকিৎসা উদ্যোক্তা। তাঁর সৃষ্টিশীল যাবতীয় কর্মযজ্ঞ ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থটিতে স্থান পেয়েছে। যা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়। তিনি বলেন, মানুষের জীবনকে বয়সের সীমারেখা দিয়ে পরিমাপ করা যায় না।  মহৎ কর্মই মানুষকে অমরত্ব দান করে। ভাল কাজই মানুষকে এক যুগ থেকে অন্য যুগে পৌঁছে দেয়। মানুষকে শ্রদ্ধা, ভক্তি ভালোবাসায় সিক্ত করে। অসংখ্য মানুষ এসেছে, অনেকে চলে গেছে, কিন্তু মহাকালের যাত্রায় স্থান করে নিয়েছে খুব অল্প সংখ্যক মানুষ। তাঁদেরকে বাঁচিয়ে রেখেছে তাঁদের মহৎকর্ম। তেমনি অধ্যাপক ডা. রবিউল হোসেনও যুগ যুগ ধরে তাঁর কর্মে সবার হৃদয়ে থাকবেন।

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম