এখন সময়:রাত ২:২৪- আজ: শুক্রবার-২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ২:২৪- আজ: শুক্রবার
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

আধমাখা প্রেম – শহিদ মিয়া বাহার

আধমাখা প্রেম
শহিদ মিয়া বাহার

মরু-রোদ্দুর কবলে তরুলতা প্রেমার্দ্র শিশির
কবির বুকে তৃষ্ণা, ক্ষুধা আর প্রেম
কে তুমি সাহারা কুমারী কবি?
বালিকা আস্তরণে জাগাও বুকে প্রহেলিকা কুয়াশা আদর!
অধর উদ্যান তলে ঠিক মাঝামাঝি
নীলিমার নিচে ছোট্ট মেঘ যেন এক
ময়ূরাক্ষী তোমার মায়াবী তিলক!

কী শেখাও কবিকে এখন?
হেমন্ত ফাগুন?
বসন্ত ইতিকথা?
চাঁদ সওয়ারী পূর্ণিমার মত অবিনশ্বর কবির বসন্ত-যৌবন!

মায়া–! সে তো বৃন্দাবন ছেড়ে বিস্তৃত কাঁটাবন ভোর!
কবির তৃষ্ণা মেটে না তবু!

ভালবাসাটুকু ছিনতাই করে চলে গেলে
রেখে গেলে পথচলা অন্ধকারের চোখ-ফোঁটা নিশিগান
রেখে গেলে কিছু ক্ষুধা
আর কিছু সুর পিয়াসি আধমাখা প্রেম!!

বিশ্ব নারী দিবসের পুনর্পাঠ : বহুমাত্রিক নারীর নতুন ভাষ্য

শাহেদ কায়েস   নারীর ইতিহাস কোনো একরৈখিক অগ্রযাত্রা নয়—তা বহু পথে বয়ে চলা নদীর মতো, যেখানে সংগ্রাম, প্রেম, প্রতিরোধ, রাজনীতি, শ্রম, মাতৃত্ব, শিল্প, দর্শন ও

আন্দরকিল্লার ইফতার অনুষ্ঠানে সুধীজনদের অভিমত বাঙালি জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার চিহ্নটিই অনির্বাণ অস্তিত্বের প্রতীক

আন্দরকিল্লা ডেক্স : শিল্প-সাহিত্য-সংস্কৃতি সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র ইফতার আয়োজনে সম্পাদক মুহম্মদ নুরুল আবসার তাঁর স্বাগত বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেন যে, আন্দরকিল্লা কোনো বলয়বদ্ধ সীমানায়

প্রথা ভেঙে বেরিয়ে এসো নারী  

গৌতম কুমার রায় বিংশ শতাব্দী বিদায় হওয়ার পরে এসেছে একবিংশ শতাব্দী। বিজ্ঞান এগিয়েছে। সাথে পাল্লা দিয়ে এগিয়েছে পুরুষ। কিন্তু নারী ! শুধু পিছিয়েছে নারী। কেন

আদিবাসী নারী

কুমার প্রীতীশ বল   ‘হৈ হৈ হৈ জুমত  যেবং. জুমে যেইনে গচ্ছা সুদা তুলিবং. গচ্ছা সুদা তুলি নেই টেঙ্গা কামেবং।’ চাকমা এই গানটির বাংলা অনুবাদ

মহাশ্বেতা দেবী: দর্শন, সাহিত্য ও সমাজচেতনার প্রতিফলন

রওশন রুবী   মহাশ্বেতা দেবী উপমহাদেশের একজন শক্তিমান ও প্রখ্যাত লেখক। তাঁর শতবর্ষ আমাদের মনে করিয়ে দেয়—সাহিত্য শব্দের সীমা অতিক্রম করে মানবতার গভীর নৈতিক শক্তিতে