এখন সময়:সকাল ৬:১৭- আজ: বৃহস্পতিবার-১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:সকাল ৬:১৭- আজ: বৃহস্পতিবার
১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

আমরা কী প্রস্তর যুগে প্রত্যাবর্তন করছি?

সহিষ্ণুতা মানবজীবনাচরণ তো বটেই প্রাণীজগতেও বিদ্যমান একটি গুণবাচক বৈশিষ্ট্য। এটা না থাকলে সমাজ ও প্রাণীজগত, এমনকি প্রকৃতিও উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। স্থিতি ভারসাম্যতা হারায়, পরিবেশ-প্রতিবেশ অস্বাভাবিক অস্থিরতায় কম্পমান থাকে। এই অস্থির সময়ে মানব ও প্রাণীকূল এবং প্রকৃতিও বিরূপ আচরণ করে, যার কোনটাই শুভ নয়; বরং মহাবিপর্যয়ের অশনি সংকেতের জানান দেয়।

সাম্প্রতিক সময়ে আমাদের সমাজজীবনে এক ধরণের অস্থিরতার আলামত সুস্পষ্ট হয়ে উঠেছে। এতে সাধারণ মানবীয় মনোজগতে এক ধরণের ভয় ও আতঙ্ক বাসা বেঁধেছে। এমনিতেই আর্থ-সামাজিক-রাজনৈতিক টানা-পোড়েনের নানামুখী দোলাচলে বর্তমান ও ভবিষ্যত অস্পষ্ট ও কুয়াশাচ্ছন্ন; তদুপরি প্রাত্যহিক জটিলতায় প্রাণ-প্রকৃতি ও মনুষ্যজীবনের স্বাভাবিক ছন্দপতনের ক্রিয়া-প্রতিক্রিয়ায় যা প্রতিদিন প্রতিক্ষণে সংঘটিত হয়েছে বা হচ্ছে তা অতীতে কখনও ঘটেনি, এই ঘটনাগুলোর হিংস্রতা, নগ্নতা, বর্বরতা, পৈশাচিকতা ও বীভৎসতায় যেনবা নিজের চোখও অন্ধ হয়ে যায়। আত্মদহন ও মর্মজ্বালায় নিজের ভেতরটাও পুড়ে ছাড়খার হয়ে যায়। তখন নিজেকে ‘বেঁচে আছি’— এটা ভাবতে গিয়ে অবাক বিস্ময়ে মূঢ় হতে হয়।

সহিষ্ণুতা যেহেতু একটি গুণবাচক বৈশিষ্ট্য সেহেতু এটাকে ধারণ করাটাও একটি ইতিবাচক প্রবৃত্তি। এই বৈশিষ্ট্য ও প্রবৃত্তিহীন একটি মানুষ কখনও কখনও পশুকেও হার মানায়। এমনকি বিষাক্ত সাপেরও একটা নির্দোষ আচরণ থাকে। সাপকে আঘাত না করার আগে পাল্টা আঘাত বা বিষ  ঢেলে দেয় না। কিন্তু মনুষ্য সমাজে নির্দোষ ও অপাপবিদ্ধ মানুষ খুন হয়, প্রকাশ্যে ইট দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়, ধর্ষিতা নারীর বিবস্ত্র ছবির ভিডিও ভাইরাল হয়। এই বিকৃতি ও পশুত্ব অসহিষ্ণুতাজাত উদগ্র ভ্যবিচারের ঘৃণ্য প্রকাশ। আমরা সহিষ্ণুতাকে যদি পরম ধর্ম মনে করে গণ্য করি তাহলে এই ধর্ম পালনে বাধা কোথায়? প্রত্যেক ধর্মেই তো সহিষ্ণুতা ও শান্তিুর সুললিত বাণী বিধৃত আছে। সব কিছু মিলে আমরা কী প্রস্তুর যুগে প্রত্যার্বতন করছি?

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম