এখন সময়:রাত ১২:৪৬- আজ: মঙ্গলবার-১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ১২:৪৬- আজ: মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

খুরশীদ আনোয়ার এর গুচ্ছ কবিতা

ঘুড়ি ছাগলের বাস্তবতা

 

ওড়ো, উড়তে উড়তে আকাশের

 

শেষ সীমা পর্যন্ত উড়তে থাকো।

যেখানে মেঘেরাও পৌছঁতে পারে না।

সেই অন্তহীন আকাশ মণ্ডল ঘুরে এসো।

গৃহ ভূপাতিত হলে ছাগলেরা অনায়াস চালে উঠে বসে।

এ কথাও মনে পড়ে না, তারও

একজন সুসভ্য মালিক ছিলো

 

বেঢপ ছাগল তার সীমাঘের বুঝতে পারে না।

ছাগলেরও যে জাতপাত থাকে

ছাগল বোঝে না

 

বেপরোয়া ছাগল যেমন বোঝে না

রঙিন ঘুড়িও লাটাইয়ের নাগাল থেকে ছাড়া পেলে পতপত করে

মেঘকে তোয়াক্কা

না করে ঢুকতে থাকে জলজ বাষ্পের মেঘের গভীরে

 

অনেক অনেক নীচে  কার্তিকের

ন্যাড়া জমিনের ওপর দাঁড়িয়ে থাকা ঘুড়ির মালিক চুপচাপ

অনন্ত আকাশে আর ঘুড়িটার

পায় না ঠিকানা

অতঃপর অনতি আঁধারে এক সময়ের টান টান সুতো ঢিলে হয়ে আসে।

দীর্ঘ সময়ের পর সুতোগুলো সহ

প্যাঁচ খেয়ে জলজ বিদীর্ণ ঘুড়ি

মালিকের পায়ে এসে পড়ে।

 

মৃত ঘুড়ি বুঝতেই পারে না  আগামী দিন কার্তিকের অপরাহ্ণে

এই একই মালিকের হাতে

উড়তে থাকবে হয়তো-বা অন্য এক

অধিক সুন্দর লেজবিশিষ্ট রঙিন ঘুড়ি।

 

 

 

মানুষ প্রকল্প

 

আত্মার জমিনে হোক

ইশকের চাষাবাদ

প্রেমের জরায়ু  থেকে

সপ্ত আসমান আর

জ্যোতির নক্ষত্র গুচ্ছ, তার

সব জ্যোতি ধাবমান

মানুষের অনন্ত রুহের

জ্যোতির্ময় আলোর বাগানে।

 

 

 

 

সে বাগানে থাকে

একজন প্রদীপ্ত পৌরুষ,

পুরুষোত্তম সে, মানুষ গড়ার

কারিগর। দু’হাতে ছড়ায়

মানুষ প্রকল্প।

আমাদের অঙ্গে অঙ্গে তোমারই চিহ্ন

 

তাই তুমি আজ নিখাদ অভিন্ন।

আমার সুযাত্রা শুধু তোমারই দিকে

হে অমিয় হে পীযূষ,

তুমি তো বলেছো আমি তোমা থেকে এসেছি এ ভূমে

ফিরে যাবো তোমারই দিকে

এ প্রত্যাবর্তন সে কি বৃহস্পতি আলোর

টানেলের মধ্য দিয়ে  একজন

অনঙ্গ আলোর বিমূর্ত প্রতীক

 

আমি তো তোমার একমাত্র

অঙ্গিত পুরুষ আর একই সঙ্গে

নারীত্বের অমৃত নির্যাস

 

আমাদের মধ্যিখানে ইশকের

নুরের সুপথ, আর

 

যদি জ্বলবার ইচ্ছে করো

তবে ক্ষতি নেই আমরা উভয়ে

প্রেমের আগুনে সৃষ্ট জাহান্নাম

থেকে ছুড়ে দেবো অনন্তর

ইল্লিনীয় মানুষ প্রকল্প।

 

 

শেষের দেশের ভাব

 

কতদূর যাবো, কোথায় পথের শেষ

এখনো মেলেনি কোথায় শুরুর দেশ।

 

যতই পারো আউল বাউল বলো

পাগল কিম্বা গৃহ সন্ন্যাস বলো

ছুটছি আমি রুদ্ধশ্বাসে ধেয়ে

উঠছি কেবল হাওয়ার সিঁড়ি বেয়ে

 

সুন্দরীপুর আমার বাড়ির পরে

সুন্দর সে থাকে আমার ঘরে

রাত্রি শেষের মাহেন্দ্রক্ষণ ডাকে

রতিক্রিয়া দেখবো আলোর ফাঁকে।

 

কাল রাত্রিই আরশ কাঁপার ক্ষণ

আমার এ ঘর  হবে দূরের বন।

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম