এখন সময়:রাত ১:০০- আজ: মঙ্গলবার-১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ১:০০- আজ: মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

বঙ্গবন্ধু টানেলের থিম সং এর গীতিকার আ ফ ম মোদাচ্ছের আলী

সুরকার আলাউদ্দীন তাহের :

উন্নয়নের অগ্রযাত্রার এক অনন্য উচ্চতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু টানেল দেশের প্রযুক্তির উন্নয়নের আরো একটি অনন্য পালক সংযোজন এর গর্বিত অংশীদার চট্টগ্রাম। অক্টোবরেই প্রধানমন্ত্রী টানেলটি উদ্বোধন করছেন। দীর্ঘ এক বছর আগে থেকেই ছড়াকার ও শিশু সাহিত্যিক আ ফ ম মোদাচ্ছের আলী ও শিল্পী আলাউদ্দিন তাহের টানেল নিয়ে এই থিম সং এর কাজ শুরু করেন। গত ১০ অক্টোবর থিম সংটির চূড়ান্ত সম্পাদনের কাজ শেষ হয়েছে। এটির ভিডিও ধারণ করা হয়েছে বঙ্গবন্ধু টানেল সংলগ্ন স্থানে। চট্টগ্রাম মঞ্চ শিল্পী সংগীত সংস্থার সদস্যদের আন্তরিক অংশগ্রহণে গীতিকার আ ফ ম মোদাচ্ছের আলীর লেখা ও শিল্পি আলাউদ্দিন তাহেরের সুর দেয়া ‘পদ্মা সেতুর আলোয় আলোয় হাসছে যখন দেশ নতুন আলোর দিচ্ছে আভা নদীর তলদেশ ’ বঙ্গবন্ধু টানেল নিয়ে দেশের প্রথম এই থিম সংটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া জাগিয়েছে।

গানটির সংগীত ও ভিডিও নির্মাণ করেছেন আলাউদ্দীন আলো। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা সুজিত রায় ও শিল্পী আলাউদ্দিন তাহের, কায়সারুল আলম, কামরুল আযম টিপু, কাইছার উদ্দীন, সামিনা সাফা চৌধুরী, নাদিরা পারভীন পারুল, শাহিন রহমান, মুক্তা বিশ্বাস, প্রেম লাল দত্ত, এনায়েত সানী, বিউটি দাশ, জুলেখা আক্তার জুলী, রুপা রোজারিন, রনি রোজালিন, রনি রোজালিন, পিংকী চক্রবর্ত্তী, সুবর্ণা বড়ুয়া, কথা চৌধুরী, শিলা চৌধুরী, তন্নী সরকার, শ্রাবন্তী শুকলা, তাসিফা নওরীন, ফ্লোরেন্স মজুমদার, নিশা বড়ুয়া, রিদু চৌধুরী, হৃদয় বড়ুয়া, হনুফা আক্তার খুকী, ঐশি ভট্টাচার্য্য সহ মোট ৩১ জন শিল্পী গানটি কন্ঠে ধারণ করেন। কথা ও সুরের অপূর্ব মেলবন্ধনে বঙ্গবন্ধু টানেল নিয়ে এই থিম সংটি চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার মতে দেশের প্রথম থিম সং। প্রেস বিজ্ঞপ্তি

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম