এখন সময়:ভোর ৫:২৩- আজ: মঙ্গলবার-১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:ভোর ৫:২৩- আজ: মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

হিংস্র ও বুনো অপশক্তির বিনাশ চাই

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ায় গ্রীষ্মকালটা বড়ই অসহনীয় ও দুর্বিষহ হয়ে উঠেছে। ষড়ঋতুর দেশ বাংলাদেশে এই ঋতুটির তেজ আগে কখনও এত তীব্র ছিলো না। ইতোমধ্যেই চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড সীমা অতিক্রম করেছে। এখন সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যে রাতের প্রতিক্ষণে অস্বস্থির লাগামছাড়া দৌঁড় কিছুতেই থামছে না। ছিটে-ফোঁটা কিছুটা হলেও, ঝড়-বৃষ্টি-বজ্রপাতে কাঁপানো রুদ্র কাল-বোশেখীর দেখা সাক্ষাৎ নেই বললেই চলে। আসলে প্রকৃতির এই আচরণ কী অকারণ? প্রতিদিন প্রতিক্ষণ আমরা প্রত্যেকে না হলেও, প্রায় সকলেই যে কোন ভাবে প্রকৃতিকে অল্প-বিস্তর কষ্ট দিচ্ছি; পরিবেশকে নষ্ট করছি।

এই নগরবাসী, যাদের জীবন প্রান্ত সীমায় তারা শৈশবে যে চট্টগ্রাম নগরীকে অপূর্ব মুগ্ধতায় দেখেছে তার সাথে বর্তমান চট্টগ্রাম নগরীর যৎকিঞ্চিৎ মিলও খুঁজে পাওয়া যায় না। এক সময় কোর্ট হিলে প্রাতঃ ও বৈকালিক ভ্রমণে গেলে সেখান থেকে পুরো নগরীটাকে দেখা যেতো। কর্ণফুলির জললতিকার ছন্দময় নৃত্য ফুটে উঠতো; এমনকি নিকট দূরের বন্দরে নোঙ্গর করা জাহাজের আলো জ্বলমল ঝিলমিল রেখা দৃষ্টিসীমায় ফুটে উঠতো। সেই স্মৃতি এখন কেবলই ছবি। আর কী ভয়ানক নিষ্ঠুরতায় নিধন হয়েছে এই নগরীর পাহাড়-টিলাগুলো। তাহলে কীভাবে বলি এই নগরী পাহাড় ও টিলাময়? একসময় কর্ণফুলী নদী থেকে চাক্তাই খাল দিয়ে মাল বোঝাই সাম্পান শহরের ভেতরে ঢুকে যেতো। এখন চাক্তাই খালে সাম্পানতো দূরের কথা ডজন দেড়েক খালও উধাও হয়ে গেছে। এই অপঘাত পক্ষাঘাতের চেয়েও ভয়ঙ্কর, যা মানবসৃষ্ট। এই চিত্র সবখানে। মানুষ ও মাটি বিভ্রম ও বিপথগামিতায় নিমজ্জিত। চারদিকে মেধা ও মননের জগতে এক অদৃশ্য দুর্ভিক্ষ ‘সভ্য’ জগতের ক্ষতগুলোকে স্পষ্ট করলেও এক ধরণের নীরব-নির্বিকার অসহায়ত্ব বোধ-বুদ্ধি-বিবেককে হিমঘরে আবদ্ধ করেছে। এ থেকে মুক্তি পেতেই হবে—এই আপ্তবাক্য শুধু মুখের কথা। তাই কাঙ্ক্ষিত শান্তি, সুখ ও স্বস্তি কী সোনার হরিণ!

 

হিংস্র ও বুনো অপশক্তির অনায্য দাপট ও আধিপত্যে চারিদিকে যুদ্ধ যুদ্ধ খেলা; এই খেলা শুধু মানুষের বিরুদ্ধে নয়, প্রকৃতির বিরুদ্ধেও। তাই রুষ্ট প্রকৃতির অভিশাপ-অভিজ্ঞাত থেকে মুক্তি পেতে হলে সভ্যতা বিরোধী হিংস্র ও বুনো অপশক্তির বিনাশ চাই।

বাঙালির ভাষার অধিকার হরণ- রাষ্ট্রীয় সংস্কৃতি ও অর্থনৈতিক মৃত্যু

হোসাইন আনোয়ার আজ থেকে ৭৯ বছর আগের কথা। ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যটেন তার রোয়েদাদ ঘোষণা করেন, এই ঘোষণার পর

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ জননী রঞ্জিতা বড়ুয়াকে নিবেদিত সন্তান সত্যজিৎ বড়ুয়ার ‘সুরাঞ্জলি’

মা সুগৃহিনী শ্রমতী রঞ্জিতা বড়ুয়ার ৮৩ তম জন্মদিনকে উপলক্ষ করে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে সুরের

আন্দরকিল্লা’য় সুকুমার স্মরণ সন্ধ্যা

বিপুল বড়ুয়া   সুকুমার বড়ুয়া আমাদের ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতীম পুরুষ। নানা আঙ্গিক, বিষয়বস্তু, ধরণ-ধারণে, বৈচিত্রে অনুধ্যানে তিনি অসংখ্য ছড়া লিখে আমাদের ছড়া অঙ্গনে বহুমাত্রিকভাবে খ্যাত

জলে জঙ্গলে (পর্ব তিন)

মাসুদ আনোয়ার একে একে মুসল্লিরা বেরিয়ে আসছে মসজিদ থেকে। আমি দাঁড়িয়ে আছি স্থানুর মতো। প্রত্যেক মুসল্লির মুখের দিকে তীক্ষ্ম নজর বুলাচ্ছি। কাপ্তাই বড় মসজিদের ইমাম