এখন সময়:রাত ১১:৫৮- আজ: মঙ্গলবার-২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ১১:৫৮- আজ: মঙ্গলবার
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

অভিনন্দন পঞ্চমবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ১১ জানুয়ারি ২০২৪। টানা চতুর্থবারসহ মোট পাঁচ বার প্রধানমন্ত্রী হওয়া গণতান্ত্রিক বিশ্বে এটি একটি রেকর্ড। তিনি প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ১৯৯৬ সালের ২৩ জুন। এরপর দ্বিতীয় দফায় ২০০৯ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি ২০১৪ সালে তৃতীয়বার এবং ২০১৯ সালে চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ২০২৪ সালে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন।
আমরা অভিনন্দন জানাচ্ছি নতুন সরকারের প্রধানমন্ত্রী ও তাঁর সরকারকে। সাথে সাথে উদাত্ত আহ্বান জানাবো নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তারা যেন আন্তরিকভাবে কাজ করেন।
বিশ্ব নেতৃবৃন্দও জাতীয় নির্বাচনে তাঁর দলের নিরঙ্কুশ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনার সরকার বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সক্ষম হবে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। উল্লেখ্য যে, নির্বাচন নিয়ে এবার নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে আওয়ামীলীগকে। একদিকে বিরোধীদলগুলোর আন্দোলন অন্যদিকে বিদেশিদের চাপ। সব মিলিয়ে আগামী দিনগুলোতে নতুন সরকারকে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপও সামলাতে হবে।
নতুন সরকারের কাছে সাধারণ মানুষের সর্বাদিক প্রত্যাশা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সুশাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার মতো বিষয়গুলো নিয়ে কাজ করা। পাশাপাশি দুর্নীতি দমন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
আশা করি সরকার তার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে দেশকে আরও উন্নত ও সমৃদ্ধশালী করতে নিরলসভাবে কাজ করে যাবে।

বিশ্ব নারী দিবসের পুনর্পাঠ : বহুমাত্রিক নারীর নতুন ভাষ্য

শাহেদ কায়েস   নারীর ইতিহাস কোনো একরৈখিক অগ্রযাত্রা নয়—তা বহু পথে বয়ে চলা নদীর মতো, যেখানে সংগ্রাম, প্রেম, প্রতিরোধ, রাজনীতি, শ্রম, মাতৃত্ব, শিল্প, দর্শন ও

আন্দরকিল্লার ইফতার অনুষ্ঠানে সুধীজনদের অভিমত বাঙালি জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার চিহ্নটিই অনির্বাণ অস্তিত্বের প্রতীক

আন্দরকিল্লা ডেক্স : শিল্প-সাহিত্য-সংস্কৃতি সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র ইফতার আয়োজনে সম্পাদক মুহম্মদ নুরুল আবসার তাঁর স্বাগত বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেন যে, আন্দরকিল্লা কোনো বলয়বদ্ধ সীমানায়

প্রথা ভেঙে বেরিয়ে এসো নারী  

গৌতম কুমার রায় বিংশ শতাব্দী বিদায় হওয়ার পরে এসেছে একবিংশ শতাব্দী। বিজ্ঞান এগিয়েছে। সাথে পাল্লা দিয়ে এগিয়েছে পুরুষ। কিন্তু নারী ! শুধু পিছিয়েছে নারী। কেন

আদিবাসী নারী

কুমার প্রীতীশ বল   ‘হৈ হৈ হৈ জুমত  যেবং. জুমে যেইনে গচ্ছা সুদা তুলিবং. গচ্ছা সুদা তুলি নেই টেঙ্গা কামেবং।’ চাকমা এই গানটির বাংলা অনুবাদ

মহাশ্বেতা দেবী: দর্শন, সাহিত্য ও সমাজচেতনার প্রতিফলন

রওশন রুবী   মহাশ্বেতা দেবী উপমহাদেশের একজন শক্তিমান ও প্রখ্যাত লেখক। তাঁর শতবর্ষ আমাদের মনে করিয়ে দেয়—সাহিত্য শব্দের সীমা অতিক্রম করে মানবতার গভীর নৈতিক শক্তিতে